1. salmankoeas@gmail.com : admin :
আটটি হলের নাম পরিবর্তন করলো পটুয়াখালী ভার্সিটি। - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ। সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার চাইলেন এমপি ফয়সল ক্ষুদ্র কৃষকের পাশে সরকার: মাধবপুরে প্রণোদনা কর্মসূচি মাধবপুরে নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত: নীড় মহিলা সমবায় সমিতির পথচলা শুরু মাধবপুরে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুরমা চা বাগানে নারী পর্যটক গণধর্ষণ মামলার পলাতক আসামি  গ্রেফতার বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করলেন আব্দুল মহিত তালুকদার (এমপি) লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু ফাউন্ডেশন। জমি, বিরোধ ও অপেক্ষা: আশ্রব আলীর জীবনে ৫০ বছরের অমীমাংসিত অধ্যায় নিজের মাথায় গু`লি চালিয়ে পুলিশ সদস্যের আ`ত্মহ`ত্যা

Join 4 other subscribers

আটটি হলের নাম পরিবর্তন করলো পটুয়াখালী ভার্সিটি।

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৫ Time View

আটটি হলের নাম পরিবর্তন করলো পটুয়াখালী ভার্সিটি।

দুমকি ও পবিপ্রবি (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ৮ টি হলের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের অনুমোদনক্রমে ও রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. ইকতিয়ার উদ্দিন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নাম পরিবর্তন কমিটির মতামতের ভিত্তিতে উপাচার্যের সিদ্ধান্তে আটটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হচ্ছে।

হল গুলো হলো বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা হল-১ এর নাম পরিবর্তন করে পূর্বের নাম, শহীদ জিয়াউর রহমান হল-১, শের-ই বাংলা হল-২ এর নাম পরিবর্তন করে পূর্বের নাম, শহীদ জিয়াউর রহমান-২, কবি বেগম সুফিয়া কামাল হলের নাম পরিবর্তন করে পূর্বেরনাম, চা্ঁদ সুলতানা হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে কবি বেগম সুফিয়া কামাল হল,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে বিজয় ২৪ হল, বরিশাল বাবুগঞ্জ ক্যাম্পাসের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে জুলাই ৩৬ হল, নির্মানাধীণ নতুন ছাত্র হলের নাম শের-ই বাংলা হল, নির্মানাধীণ নতুন ছাত্রী হলের নাম তাপসী রাবেয়া হল রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলের নাম অপরিবর্তিত রয়েছে।সেখানে কোন বিতর্ক নেই।

উল্লেখ্য, পরবর্তী রিজেন্ট বোর্ডের অবহিতকরণ পর্যন্ত হল গুলোর নাম বহাল থাকবে।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading