1. salmankoeas@gmail.com : admin :
সেহরিতে হলের ডাইনিং পরিদর্শনে পটুয়াখালী ভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের প্রশংসা। - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

সেহরিতে হলের ডাইনিং পরিদর্শনে পটুয়াখালী ভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের প্রশংসা।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৩৩৪ Time View

দুমকী ও পবিপ্রবি পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম পবিত্র রমজান মাসে শিক্ষার্থীদের সুবিধার্থে গভীর রাতে হলের ডাইনিং ও ক্যান্টিন এবং দুমকি উপজেলার বিভিন্ন রেস্টুরেন্ট পরিদর্শন করেছেন।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টায় সেহরিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সার্বিক পরিবেশ সম্পর্কে সরাসরি খোঁজ নিতে উপাচার্য নিজেই তার প্রশাসন নিয়ে আবাসিক হল এবং দুমকি উপজেলার বিভিন্ন রেস্টুরেন্টে উপস্থিত হন। এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান এবং প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান উপস্থিত ছিলেন।

এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে শিক্ষার্থীরা প্রশংসা করছেন এবং সাধুবাদ জানিয়েছেন। শিক্ষার্থীরা মনে করেন, প্রশাসনের এমন নজরদারি হলের ডাইনিং ও ক্যান্টিনের এবং ক্যাম্পাস পার্শবর্তী দুমকি উপজেলার বিভিন্ন হোটেলের সেবার মান আরও উন্নত হবে। আইন ও ভুমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী আবু হাছনাত তুহিন এবং মোঃ নুরনবী বলেন,

“আমরা সত্যিই আনন্দিত যে উপাচার্য স্যার আমাদের সুবিধা-অসুবিধার কথা জানতে নিজেই হলে চলে এসেছেন। এটি বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের প্রতি আমাদের আস্থাকে আরও বাড়িয়ে তুলেছে।” পরিদর্শনকালে উপাচার্য শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মান, পরিবেশ ও মূল্য সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের অভিজ্ঞতা শুনে তিনি প্রয়োজনীয় পরিবর্তনের প্রতিশ্রুতি দেন এবং বলেন,

আরওপড়ুন …৯ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল।

“বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের পরিবারের সদস্য। পবিত্র রমজান মাসে তাদের সেহরি ও ইফতারের যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য আমরা নিয়মিতভাবে এগুলো পরিদর্শন করছি এবং আমরা বিশেষ খেয়াল রাখছি। রমজান মাসসহ সবসমই যেন হলের ডাইনিং ও ক্যান্টিনে মানসম্মত এবং স্বাস্থ্যকর খাবার পায়, তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।”

পবিপ্রবি”র উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের এই দায়িত্বশীল পদক্ষেপে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তাঁর এমন উদ্যোগ নিয়মিত চালু থাকলে শিক্ষার্থীদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!