1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

নন্দীগ্রামে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৪৩৬ Time View

তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার

বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে তৌহিদী জনতাসহ ইসলামী সংগঠন। ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে ও ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে আহুদ হরতাল সমর্থন জানিয়েছেন বক্তারা।

সোমবার বাদআছর শহরের নন্দীগ্রাম কলেজ মসজিদ চত্বর থেকে পৃথক বিক্ষোভ বের করে উপজেলা জামায়াতে ইসলামী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, অ্যাডসভাইব পরিবার ও তৌহিদী জনতা।

বাসস্ট্যান্ডে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মনজুরুল ইসলাম রাজু, জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি তোহা, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রহমান, আনোয়ারুল হক, নুরুল ইসলাম মন্ডল, আব্দুল আলীম, অ্যাডসভাইব পরিচালক মনিরুল ইসলাম, ওলামা মাশায়েখ পরিষদের মুফতি মোছাদ্দেক বিল্লাহ, মুফতি ওমর ফারুক, উপজেলা ইসলামী আন্দোলনের মাওলানা ইদ্রিস আলী, মুফতি সাইদুল ইসলাম, আবু নাঈম প্রমুখ।

বক্তারা বলেন, ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদে ফুলে ফেপে উঠেছে সারা বাংলাদেশের তৌহিদী জনতা। গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ যুদ্ধাপরাধ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!