1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে র‌্যাবে'র অভিযানে গাঁজা, বিদেশী মদসহ কারবারি গ্রেপ্তার - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে র‌্যাবে’র অভিযানে গাঁজা, বিদেশী মদসহ কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৩০১ Time View

মাধবপুর প্রতিনিধি।
হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদ সহ মোঃ কবির হোসেন (২৬) নামে এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।
শনিবার (১২ এপ্রিল) দুপুর দেড় টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার রাত ০৩ টায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের মোঃ কবির হোসেনে’র বসত ঘরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজা ও ৪৮ বোতল বি

দেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেন।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলেন মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই গ্রামের মৃত জাকির হোসেনে’র ছেলে মোঃ কবির হোসেন (২৬)।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দ কৃত আলামত সহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে, এম, শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করে জানান, তারা পেশাদার মাদক চোরাকারবারি চক্রের সদস্য। এবং তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব -৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!