1. salmankoeas@gmail.com : admin :
কিশোরগঞ্জে প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণের জন্য দাবি করায় মুজাহিদুল নামে একজন গ্রেফতার - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম:
আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম

কিশোরগঞ্জে প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণের জন্য দাবি করায় মুজাহিদুল নামে একজন গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৬৪ Time View

মোঃ বাদশা প্রামানিক :
কিশোরগঞ্জে প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণের জন্য দাবি করায় মুজাহিদুল ইসলাম (৩০) নামে একজনকে গ্রেফতার
করা হয়েছে।

লিবিয়ায় বাংলাদেশী প্রবাসীকে অপহরণ করে শারীরিক নির্যাতনের ভিডিও তার আত্মীয়-স্বজনকে দেখিয়ে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দাবি করে। এ ঘটনায় কিশোরগঞ্জ থানা পুলিশ জাহিদুল ইসলামকে কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা থেকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে কিশোনগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি) আশরাফুল ইসলাম বলেন, লিবিয়ায় বাংলাদেশিকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার মামলায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার দেখানো হয়।

কিশোরগঞ্জ থানার এস আই রিপন বণেন, কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়নের বদি গ্রামের মৃত গাজীয়ার রহমানের পুত্র নয়া মিয়া (৩৪) জীবিকার তাগিদে ২০১৩ সালে লিবিয়ায় যায় এবং সেখানে অবস্থান করছেন। গত ১১ এপ্রিল ভিকটিমের ভাই সবুজ ইসলামের ফোনে অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে বলেন যে, আপনার ভাই লিবিয়াতে আটক আছে। অজ্ঞাত ব্যক্তি বিকাশ ও নগদ দু’টি এজেন্ট নম্বর দিয়ে তার ভাইকে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দাবী করে। টাকা না দিলে তাকে ছেড়ে দেয়া হবে না। ভাইয়ের বিপদের কথা চিন্তা করে উক্ত নম্বর দু’টিতে সবুজ ইসলাম তার নিজস্ব বিকাশ নম্বর সহ বিভিন্ন এজেন্ট নম্বর হতে ২ লক্ষ টাকা পাঠায়। পরবর্তীতে বাকী টাকার জন্য অজ্ঞাত ব্যক্তিরা প্রবাসীর শারীরিক নির্যাতনের ভিডিও পাঠিয়ে বাকী ১৮ লক্ষ টাকা দাবী করে। টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে বলেও হুমকী দেয়। এ ঘটনায় লিবিয়া প্রবাসীর ভাই সবুজ ইসলাম নগদ ও বিকাশ এজেন্ট নম্বর দুইটির মালিকসহ অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তার ভাইকে অজ্ঞাতনামা স্থানে অপহরণ করেছে বলে কিশোরগঞ্জ থানায় ২১ এপ্রিল একটি মামলা করে। মামলায় উল্লেখিত মোবাইল নম্বর দুইটির সূত্র ধরে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা হতে মোজাহিদুল ইসলাম (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোজাহিদুল ইসলাম কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কেওয়ারজোর ইউনিয়নের কুডিয়া গ্রামের আব্দুল জব্বারের পুত্র।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!