1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে মুদি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা: মূল আসামি গ্রেফতার - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাধবপুরে মুদি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা: মূল আসামি গ্রেফতার

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতাঃ
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩৫০ Time View

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামে মুদি ব্যবসায়ী মোঃ জিলু মিয়া (৬০) কে ঘুম থেকে ডেকে তুলে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে ২৬ মে ২০২৫, রাত অনুমান ১টা ঘটিকার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জিলু মিয়াকে বিস্কুট কেনার কথা বলে ঘুম থেকে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পরপরই মাধবপুর থানা পুলিশ ও কাশিমনগর পুলিশ ফাঁড়ির একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। স্থানীয় জনসাধারণের সহায়তায় অল্প সময়েই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে সক্ষম হয় পুলিশ।

এ ঘটনায় মাধবপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। তদন্তে উঠে আসে, পূর্বের একটি মারামারির মামলায় অভিযুক্ত আসামি জাহাঙ্গীর আলমের (৩০) পক্ষে জিলু মিয়া সাক্ষ্য না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়।

পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত প্রধান আসামি
জাহাঙ্গীর আলম (৩০), পিতা: মৃত ইদ্রিস আলী,
সাং: কালিকাপুর, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ

-কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।

আরওপড়ুন ….কাজিপুরে ভূমি মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দ্রুত সময়ে তদন্ত করে অপরাধীর গ্রেফতার সম্ভব হয়েছে স্থানীয় জনগণের সহযোগিতায়। তিনি বলেন, ন্যায়বিচারের স্বার্থে এই মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ  বিরাজ করছে। নিহত জিলু মিয়ার পরিবার ও এলাকাবাসী দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!