1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে ভূমি মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কাজিপুরে ভূমি মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৮৭৮ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ ‘নিয়মিত কর প্রদান করি, নিজের ভূমি সুরক্থি রাখি’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে তিনদিনব্যাপী (২৫ মে-২৭ মে)ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রনালয়, ভূমি সংস্কার বোর্ড ও বূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় রবিবার(২৫ মে) সকাল দশটায় কাজিপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এই মেলার স্টল উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। কাজিপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেলার লক্ষ উদ্দেশ্য সময়মতো ভূমি কর পরিশোধ করার মতো বিষয়ে খোলামেলা আলোচনায় সহকারি কমিশনার (ভূমি)র অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও বলেন, সময়মতো ভূমি কর পরিশোধ করাটা স্মার্ট নাগরিকের পরিচয় বহন করে। ভূমির বিষয়ে সরকার নানা জটিলতাকে পরিহার করে সহজিকরণ করা হয়েছে। এরফলে এখন স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে ভূমি সংক্রান্ত কাজগুলো দ্রুততার সাথে করা সম্ভব হচ্ছে। মেলা উপলক্ষে গণশুনানীসহ সব ধরণের সেবার দ্বার উন্মুক্ত রয়েছে। মেলা চলাকালিন এইসব সেবা নেবার জন্যে উপস্থিত জনগণের প্রতি তিনি আহবান জানান।
এসময় কাজিপুর উপজেলা ভূমি অফিসে কর্মরতগণ,পৌরভূমি অফিসসহ উপজেলার ১২ টি ইউনিয়ন ভূমি অফিসের কমকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!