1. salmankoeas@gmail.com : admin :
সোনামগঞ্জের ছাতকে মাধবপুরের মাদক কারবারি গাঁজাসহ গ্রেফতার - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সোনামগঞ্জের ছাতকে মাধবপুরের মাদক কারবারি গাঁজাসহ গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৮১ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

ছাতক থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ সিকান্দর আলী সঙ্গীয় ফোর্সসহ ছাতক পৌরসভার বাগবাড়ী এলাকায় ছাতক-গোবিন্দগঞ্জ পাকা সড়কে রওশন কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানে শিমুলঘর (পোঃ ছাতিয়ান), মাধবপুর, হবিগঞ্জ জেলার বাসিন্দা  হেবজু মিয়ার ছেলে সজীব মিয়াকে (২৩) কে গ্রেফতার করা হয়।

তার ডান হাতে থাকা একটি কাগজের শপিং ব্যাগের ভেতর কালো পলিথিনে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর এসআই (নি.) মোঃ সিকান্দর আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন।

আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!