1. salmankoeas@gmail.com : admin :
লাউয়াছড়ায় ডাকাতির ঘটনার পরিকল্পনাকারী গ্রেপ্তার - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

লাউয়াছড়ায় ডাকাতির ঘটনার পরিকল্পনাকারী গ্রেপ্তার

এনামুল হক আলম জেলা প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৩৫২ Time View

এনামুল হক আলম জেলা প্রতিনিধি :

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে সংগঠিত ডাকাতির ঘটনায় অন্যতম পরিকল্পনাকারী ও একাধিক ডাকাতি মামলার আসামি হাবিবুর রহমান ওরফে পাগলা (৩৬) নামে আন্তঃজেলা ডাকাত চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় মোট গ্রেপ্তার ৫।

বুধবার (১১ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বিশ্বরোড এলাকা থেকে র‍্যাবের সহায়তায় হাবিবুর রহমান পাগলাকে গ্রেপ্তার করা হয়।

হাবিবুর রহমান পাগলা শ্রীমঙ্গল উপজেলার গুলগাঁও গ্রামের তকলিছ মিয়ার ছেলে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাহফুজুল কবির জানান, ‘লাউয়াছড়ায় ডাকাতির অন্যতম পরিকল্পনাকারী হাবিবুর রহমান পাগলা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গত ৩১ মে রাতে ডাকাতির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। থানা রেকর্ড ও সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে ৪ টি ডাকাতি মামলার তথ্য পাওয়া গিয়েছে।’

আরওপড়ুন ….করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টঃ সংক্রমণ বৃদ্ধিতে বাংলাদেশ সরকারের সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার কারণে জরুরী পদক্ষেপ।

গত ৩১ মে রাতে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান সংলগ্ন বাঘরাবাড়ি এলাকায় ১০/১৫ জনের একটি ডাকাত দল রাস্তায় গাছ ফেলে বিভিন্ন গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মারধর করে লুটপাট করে।

মামলা রুজুর পর এই ঘটনায় এর আগে ডাকাত দলের ০৪ সদস্যকে গ্রেপ্তার এবং লুট করা ৭টি মোবাইল এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!