1. salmankoeas@gmail.com : admin :
আচরণবিধি লঙ্ঘনে ইসির কড়া বার্তা, সতর্ক হলেন হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরী - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা ও ইফতার ফুলবাড়ীতে সড়ক দু,র্ঘ,ট,না,য় একজন নি,হ,ত। সুপেয় পানিতে বদলাচ্ছে গ্রামের চিত্র কথা রেখেছেন সৈয়দ শাফকাত। আদাঐর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে দোয়া ও সমর্থন চেয়ে নির্বাচনী বার্তা দিলেন যুবদল নেতা মাসুদুর রহমান মাসুক মাধবপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মাধবপুরে বিএসটিআই অনুমোদন ছাড়াই ‘আর রহমান বেকারি’র কার্যক্রম,অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগ গাজীপুরের শ্রীপুরে পুলিশের ওপর হামলা: হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই। মাধবপুরে তাহেরীর মাহফিল ঘিরে উত্তেজনা, সংঘর্ষের আশংকা,  ইউএনও’র কাছে লিখিত অভিযোগ পোড়া তেল ও রাসায়নিক ব্যবহার : বগুড়ায় সেমাই উৎপাদন কারখানায় র‌্যাবের অভিযান, জব্দ-জরিমানা মাধবপুরের হরিতলা-শাহপুর ছড়ায় বালু লোপাট! প্রশাসন নিরব

Join 3 other subscribers

আচরণবিধি লঙ্ঘনে ইসির কড়া বার্তা, সতর্ক হলেন হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরী

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৬ Time View

ক্রাইমসিন ডেস্ক :
নির্বাচনী আচরণবিধি পরিপন্থি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সংসদ সদস্য প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ সতর্কবার্তা দেওয়া হয়। সোমবার (সকাল ১০টা) বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ১৫ জানুয়ারি গিয়াস উদ্দিন তাহেরি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘THE SPEECH’ নামের একটি পেজের ভিডিও লিংক শেয়ার করে মোমবাতি প্রতীকে ভোট প্রার্থনা করেন। নির্বাচন কমিশনের মতে, এই কার্যক্রম সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা–২০২৫ এর ১৮ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

ইসি মনে করে, এ ধরনের আচরণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও পরিচালনায় বিঘ্ন সৃষ্টি করতে পারে। সে কারণে নির্বাচন-পূর্ব সময়ে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, আচরণবিধি লঙ্ঘনের ধারাবাহিকতা অব্যাহত থাকলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে জরিমানা আরোপসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। প্রয়োজনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তও আসতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে গিয়াস উদ্দিন তাহেরির ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা রিসিভ হয়নি।

নির্বাচন কমিশনের এই সতর্কবার্তাকে কেন্দ্র করে হবিগঞ্জ-৪ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

 

আরওপড়ুন…..লাখাইয়ে নির্বাচনী জনসভায় জিকে গউছ ১২ ফেব্রুয়ারী দেশের মানুষ ভোট কেন্দ্রে যাবে, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিবে


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading