1. salmankoeas@gmail.com : admin :
আদালতের ডিক্রি বাস্তবায়নে মাধবপুরে উচ্ছেদ অভিযান। - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে ধরার বৃক্ষ রোপণ কর্মসূচী। মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার

আদালতের ডিক্রি বাস্তবায়নে মাধবপুরে উচ্ছেদ অভিযান।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৯০ Time View
আদালতের ডিক্রি বাস্তবায়নে মাধবপুরে উচ্ছেদ অভিযান।

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে আদালতের ডিক্রি বাস্তবায়নের অংশ হিসেবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল নাদরুন বিন আকনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় মাধবপুর থানার পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।

আদালত সূত্রে জানা যায়, স্বত্ব মোকদ্দমা নং-২২/২০২২-এর বাদী মো. আলফাজ মিয়ার দায়ের করা মামলায় ২০২৩ সালের ২ জানুয়ারি রায় এবং একই বছরের ৯ জানুয়ারি ডিক্রি জারি করা হয়।

মামলায় বিবাদী ছিলেন কাজী সুমি চৌধুরীসহ অন্যান্যরা। ডিক্রির বিরুদ্ধে নির্ধারিত সময়ে কোনো আপিল না হওয়ায় রায়টি চূড়ান্ত কার্যকারিতা লাভ করে।

তবে দীর্ঘদিনেও আদালতের ডিক্রি বাস্তবায়িত না হওয়ায় স্বত্ব জারি মোকদ্দমা নং-০১/২০২৩ দায়ের করা হয়। জারি মামলায় আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ভূমির কবলা সম্পাদন ও নিবন্ধন এবং ডিক্রিকৃত সম্পত্তির দখল বুঝিয়ে দেওয়ার আবেদন জানানো হয়।

পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সুলতানপুর গ্রামে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আদালতের আদেশ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করা হয় এবং সংশ্লিষ্ট পক্ষকে ডিক্রিকৃত সম্পত্তির দখল বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

অভিযান চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি। পুরো কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই ডিক্রি বাস্তবায়নের লক্ষ্যে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

আরওপড়ুন….. লাখাইয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আহবায়ক কমিটি গঠন।। জুলাই শহীদদের আত্মার শান্তি কামনা মন্দিরে প্রার্থনা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!