1. salmankoeas@gmail.com : admin :
এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান সিলেটবাসী - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জীবনের শেষ প্রান্তে অসহায় অনিল সরকার দম্পতি ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা মাধবপুরে মাদকবিরোধী আন্দোলনে বাধা: ৩ যুবকের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ভারতের ‘পুশইনের’ প্রতিবাদে মাধবপুরে ১১ দলের মানববন্ধন বগুড়া ইমাম উলামায় মতবিনিময় সভায় এমপি বাদশা মসজিদের ইমাম আলেম সমাজের পাশে দাঁড়িয়েছে বিএনপি সরকার জমকালো আয়োজনে অনুষ্ঠিত ফুটবল খেলা, প্রধান অতিথি মো. আজাহারুল ইসলাম বাতিল সালাউদ্দীনের চুক্তি!সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে রদবদল মাধবপুরের মানিকপুর গ্রামবাসীর আয়োজনে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত ‎ আদাঐর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন মাধবপুরে ট্রাক-সিএনজি সংঘ’র্ষে নিহ’ত ২, আহ’ত ২

Join 4 other subscribers

এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান সিলেটবাসী

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৭৫ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনায় এসেছে মন্ত্রিসভার সম্ভাব্য সম্প্রসারণ। সরকারের পক্ষ থেকে মন্ত্রিসভার আকার বাড়ানোর ঘোষণা আসার পর সিলেট বিভাগসহ হবিগঞ্জ জেলার রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে আলোচনা ও প্রত্যাশা। বিশেষ করে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষাবিদ, সাংবাদিক ও সাধারণ মানুষ।

<

স্থানীয়দের মতে, সৈয়দ মোহাম্মদ ফয়সল একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ এবং সততার প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের সর্বোচ্চ ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের একজন হওয়ায় তাঁর জনপ্রিয়তা আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।

চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা, মন্ত্রিসভায় স্থান পেলে সৈয়দ মোহাম্মদ ফয়সল সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সক্ষম হবেন। স্থানীয়দের ভাষ্য, তিনি শুধু রাজনীতিক নন, একজন সফল শিল্প উদ্যোক্তাও। তাঁর উদ্যোগে এলাকায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

<

গণমাধ্যমকর্মী রোকন উদ্দিন লস্কর বলেন, “চুনারুঘাট-মাধবপুরবাসীর প্রাণের দাবি হচ্ছে সৈয়দ মোহাম্মদ ফয়সলকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা। তিনি সততা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে রাজনীতি করেন। শিল্প বিনিয়োগের মাধ্যমে তিনি বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। দলমত নির্বিশেষে তিনি একজন জনবান্ধব নেতা হিসেবে পরিচিত।”

তিনি আরও বলেন, “এলাকার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও শিল্প খাতে তাঁর অবদান সাধারণ মানুষের কাছে প্রশংসিত। মন্ত্রী হলে তিনি জাতীয় পর্যায়েও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন বলে আমরা বিশ্বাস করি।”

<

এদিকে শিক্ষাবিদদেরও একই প্রত্যাশা। সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক মইন উদ্দিন জানান, “হবিগঞ্জ জেলায় বর্তমানে কোনো মন্ত্রী নেই। অথচ এই জেলা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এখানে রয়েছে গ্যাস, বিদ্যুৎ, চা-বাগান, হাওড় ও শিল্পকারখানা। বিগত জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটি আসনেই বিএনপি জয়লাভ করেছে। তাই এ অঞ্চল থেকে একজন যোগ্য ও অভিজ্ঞ নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা সময়ের দাবি।”

তিনি আরও বলেন, “সৈয়দ মোহাম্মদ ফয়সল শিক্ষিত, দক্ষ ও উন্নয়নমুখী নেতৃত্বের অধিকারী। তাঁকে মন্ত্রী করা হলে হবিগঞ্জসহ সিলেট বিভাগের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।

<

রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, পরিচ্ছন্ন ও জনসম্পৃক্ত নেতাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করলে সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে। সেই বিবেচনায় সৈয়দ মোহাম্মদ ফয়সলের নাম আলোচনায় থাকাটা স্বাভাবিক বলেই মনে করছেন তারা।

স্থানীয় জনগণের প্রত্যাশা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সরকার সৈয়দ মোহাম্মদ ফয়সলকে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করবে।
আরওপড়ুন…….. হবিগঞ্জে সুজনের পর্যালোচনা সভা অনুষ্ঠিত


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading