1. salmankoeas@gmail.com : admin :
এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে ধরার বৃক্ষ রোপণ কর্মসূচী। মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার

এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২০৮ Time View
এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি

মাধবপুর (হবিগঞ্জ)সংবাদদাতা :
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিএনপির এমপি এস এম ফয়সলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাধবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মাধবপুর উপজেলা জাসাসের সাবেক আহ্বায়ক কায়েস আহমেদ সালমান।

শুক্রবার (৭ আগস্ট) মাধবপুর থানায় করা জিডিতে কায়েস আহমেদ সালমান অভিযোগ করেন, ‘মোঃ জীবন হোসেন’ ও ‘আমি এক দেশপ্রেমিক’সহ কয়েকটি ভুয়া ফেসবুক আইডি থেকে এস এম ফয়সলের নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে মানহানিকর, মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্ট ও তথ্য প্রচার করা হচ্ছে।

জিডিতে আরও উল্লেখ করা হয়, এসব ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার আশঙ্কা রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী কায়েস আহমেদ সালমান ভুয়া ফেসবুক আইডিগুলোর ব্যবহারকারীদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জিডিটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানার এসআই মো. পাভেল আহমেদকে নির্দেশ দিয়েছেন বলে জিডির নথিতে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে অভিযোগে উল্লিখিত ফেসবুক আইডিগুলোর ব্যবহারকারীদের পরিচয় কিংবা তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

আরওপড়ুন…..

আদালতের ডিক্রি বাস্তবায়নে মাধবপুরে উচ্ছেদ অভিযান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!