1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৮২ Time View
কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বন্দরখ্যাত সোনামুখী বাজারে ভেজাল খাদ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে কাজিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়ার নেতৃত্বে সঙ্গীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সোনামুখী বাজারের বেকারি ও মিষ্টি ব্যবসায়ী আব্দুল খালেক এবং আকাশ পালকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া শ্যাম সুইটস ও জয় সুইটসকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভেজাল খাদ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে এসব অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা এবং লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত হওয়ার পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে আইন মেনে ব্যবসা পরিচালনার প্রবণতা বৃদ্ধি পাবে।

আরওপড়ুন……… মাধবপুরে মোবাইল ব্যবসায়ীকে মারধর, টাকা ও আইফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!