1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে হুইলচেয়ার স্প্রে মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান  তিন জন আটক ২০ কেজি গাঁজা সহ বিজ ধর্মঘর-০২ শাখার শুভ উদ্বোধন মাধবপুরে নতুন পথচলায় ‘বিজ’—সেবার পরিধি বাড়াতে ধর্মঘর-০২ শাখার যাত্রা শুরু কাজিপুরে সোনামুখী পাইলট কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সংঘাতের অবসান, সম্প্রীতির অক্ষুণ শান্তিপূর্ণ সমাধানের স্বীকৃতিস্বরূপ লাখাই থানার ওসিকে ধন্যবাদ জ্ঞাপনপত্র। কাজিপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড ডন-সামিরার অন্তরঙ্গ ছবি নিয়ে বিতর্ক,  সামনে আসলো চাঞ্চল্যকর তথ্য এমপি এসএম ফয়সলকে মৃত দেখিয়ে ফেসবুকে পোস্ট, চুনারুঘাট থানায় জিডি গ্রামের স্কুলে তাক লাগানো ফলাফল, জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৫৯.৪৬ শতাংশ লাখাইয়ে গাছ চাষের অপরাধে এক ব্যক্তি গ্রেফতার।। তেলিয়াপাড়া সীমান্তে ‘অঘোষিত রাজা’ সঞ্জয় পান্ডে! মাদক চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ, কোটি টাকার বাড়ি ও বিলাসবহুল মোটরসাইকেল ঘিরে প্রশ্ন

কাজিপুরে হুইলচেয়ার স্প্রে মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৭৪ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম কাজিপুরে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে হুইল চেয়ার, কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার এবং কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করেছেন। বৃহস্পতিবার দিনব্যাপী এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব বিতরণ করেন।

বেলা এগারটায় জেলা প্রশাসক কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে এডিবির অর্থায়নে ৪০ টি হুইল চেয়ার এবং উপজেলা পরিষদের অর্থায়নে বিশেষভাবে নির্মিত দুটি চলাচলের গাড়ি বিতরণ করেন। একই অনুষ্ঠানে তিনি উপজেলার ২৪৭ জন কৃষকের মাঝে স্প্রে মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।এরপর তিনি কাজিপুর থানা ও কাজিপুর উপজেলা পরিষদ আদর্শ একাডেমি পরিদর্শন করেন।

দুপুরে জেলা প্রশাসক সোনামুখী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং পরিষদ চত্বরে একটি আমের চারা রোপন করেন। এসময় ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. দিদারুল আহসান ও পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় করেন। এরপর জেলা প্রশাসক সোনামুখী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

বিকেলে তিনি উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিনদিনব্যাপী ভূমি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি)নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মো: এনায়েত উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী একেএম হেদায়েত উল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা প্রমূখ।

আরওপড়ুন……. ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু উত্তপ্ত ফোনালাপ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!