1. salmankoeas@gmail.com : admin :
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় লাখাইয়ে বিএনপির ও বিএনপি পরিবারের দোয়া মাহফিল অনুষ্ঠিত।। - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের মোবাইলসহ ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস লাখাই আগাপুর মহানাম সংকীর্তনে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট,ধানের শীষে ভোট দেওয়ার আহবান। হবিগঞ্জ-৪ আসনে ভোটের মাঠে ‘পীর তৎপরতা’ নিয়ে বিতর্ক, ধর্মীয় আবেগে নয়—বিবেকে ভোট দিতে চান ভোটাররা মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের পক্ষে নারীদের বিশাল গণমিছিল অনুষ্ঠিত হবিগঞ্জ–৪ আসনে ৭৫ হাজার চা শ্রমিক ভোটারের ঐক্যবদ্ধ সমর্থনে শক্ত অবস্থানে বিএনপি প্রার্থী বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী হবিগঞ্জ-১ আসনে হেভিওয়েটদের ভিড়ে ‘চেয়ার’ প্রতীকে চমক দেখাতে পারেন বদরুর রেজা মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও ওষুধসহ ট্রাক জব্দ প্রার্থী সিরাজগঞ্জে ভোট চাইলেন গাজীপুরে কোনাবাড়িতে । ফুলবাড়ীতে কাভার্টভ্যান দূর্ঘটনায় রাঙ্গামাটি প্রাণবঙ্গ মিলসের চালক নিহ

Join 3 other subscribers

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় লাখাইয়ে বিএনপির ও বিএনপি পরিবারের দোয়া মাহফিল অনুষ্ঠিত।।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৭৮ Time View

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় লাখাইয়ে বিএনপির ও বিএনপি পরিবারের দোয়া মাহফিল অনুষ্ঠিত।।

. আশীষ দাশ গুপ্ত লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার পূর্বরুহিতনসী সাহেব বাড়িতে বিএনপি এর চেয়ারপারসন একজন আপোষহীন অধ্যায়ের সমাপ্তি
দেশনেত্রী, গণতন্ত্রের মা ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র
রুহের মাগফেরাত কামনায় ও লাখাই পূর্বরুহিতনসী সাহেব বাড়ীর মুরুব্বীয়ানদের দোয়া মাহফিলে এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৭ জানুয়ারি বুধবার বিকালে লাখাই উপজেলার ১ নং ইউনিয়ন পূর্বরুহিতনসী বিএনপির পরিবারের সহেব বাড়ীর আয়োজনে কাজী বোরহান উদ্দিনের সভাপতিত্বে কাজী জাহাদ উদ্দিন এর পরিচালনায়, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার’ রুহের মাগফেরাত ও লাখাই পূর্বরুহিতনসী সাহেব বাড়ীর মুরুব্বীয়ানদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব জি. কে. গউছ। তিনি দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছান এবং মাহফিলে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জি. কে. গউছ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা এবং এদেশের মানুষের আপোষহীন নেত্রী। তাঁর অবদান এ জাতি চিরকাল মনে রাখবে।” তিনি দেশনেত্রীর মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

ঐদিন বিকেলে লাখাই অভয়চরণ রাধা চরণ উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা
৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- গত ১৭ বছর আমরা ভোট দিতে পারি নাই। দিনের ভোট রাতেই শেষ। ফ্যাসিষ্ট শেখ হাসিনার আমলে মরা মানুষও ভোট দিয়ে গেছে। যারা বিদেশে ছিল তারাও এসে ভোট দিয়ে গেছে। এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করার জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিরলস পরিশ্রম করে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারী আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করব। বিএনপি চায় বাংলাদেশের মানুষ ভোট সেন্টারে আসুক। কোন দল দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য বেশি কাজ করেছে, সেই বিবেচনায় যদি মানুষ চিন্তা করে তাহলে বিএনপির বিকল্প নেই।
লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন। মাহফিলে জি কে গউছ আরও বলেন- শেখ হাসিনা ভেবেছিল চোখের আড়াল করলেই বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে ভুলে যাবে। এ জন্যই খালেদা জিয়ার জনপ্রিয়তায় প্রতিহিংসা পরায়ন হয়ে শেখ হাসিনা প্রায় ৬ বছর খালেদা জিয়াকে কারাবন্দি করে রেখেছিল। কারাগারে বিনা চিকিৎসায় তীলে তীলে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছিল। শেখ হাসিনার সীমাহীন জুলুমের শিকার হয়েছিলেন খালেদা জিয়া। তিনি বলেন- সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনে কোনো নির্বাচনে পরাজয় বরণ করতে হয়নি। তিনি পৃথক পৃথকভাবে ২৬টি আসনে নির্বাচিত হয়েছিলেন। অথচ ফ্যাসিষ্ট শেখ হাসিনা বিএনপি নেতা সাদেক হোসেন খোকা’র নিকট বিপুল ভোটে পরাজিত হয়েছিলেন। খালেদা জিয়া বাংলাদেশের মানুষের হৃদয়ের মনিকোটায় স্থান করে নিয়েছিলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল খসরু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাজী এনামুল হক, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা বিএনপির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই
উপজেলা বিএনপির সভাপতি ডক্টর আখতার আহাদ চৌধুরী স্বপন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ, সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন,
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাবিব উল্লা বাহার, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শাহাজান মিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি বুলবুল চৌধুরী, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফকরুল ইসলাম সদস্য সচিব আজম
বিএনপি’র উপদেষ্টা কামরুজ্জামান, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রানা তালুকদার , ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রায়হানউদ্দিন, এডভোকেট কাউসার, রহিস উদ্দিন খান, ইয়াইয়া তালুকদার বিএনপির সহ-সভাপতি মুহাম্মদ সোলেমান মিয়া, ৬নং ওয়াড বিএনপির সভাপতি বাচ্চু মিয়া, ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল ওয়াব,৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, শিবপুর বিএনপি নেতা ফজলু মিয়া, লাখাই ইউনিয়ন জাসাসের আহবায়ক নিয়ামত উল্লাহ ছাত্রদলের সভাপতি সাকির আহমেদ, মেহেদী হাসান সুজন,

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাহেব বাড়ীর মুরুব্বীয়ান ও এলাকার সাধারণ জনতা অংশগ্রহণ করেন। দোয়া ও মোনাজাত করান
জিরুন্ডা মানপুর ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক তোফাইলিয়া ফাজিল, দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading