1. salmankoeas@gmail.com : admin :
গাজীপুরে কোনাবাড়ীতে গিয়ে গার্মেন্টস শ্রমিকদের কাছে ধানের শীষে ভোট প্রত্যাশা সেলিম রেজার। - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম:
টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি তেলিয়াপাড়া চা বাগানে মাদকের বিস্তার, হাত বাড়ালেই মিলছে মাদক

গাজীপুরে কোনাবাড়ীতে গিয়ে গার্মেন্টস শ্রমিকদের কাছে ধানের শীষে ভোট প্রত্যাশা সেলিম রেজার।

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ Time View

শুভ সরকার কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

নির্বাচনী হাওয়ায় মুখর গাজীপুর কোনাবাড়ী সিরাজগঞ্জ ১ আসনের কাজীপুর উপজেলায় প্রায় ৮০% মানুষ এখানে বিভিন্ন গার্মেন্টস কারখানায় ও কোম্পানি চাকরি করে । কোনাবাড়ীতে গ্রাম থেকে বাজার, চায়ের দোকান থেকে উঠান, সবখানেই আলোচনার কেন্দ্রে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এই সময়ে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক সেলিম রেজা।

তিনি বলেন, একটি জনপদের প্রকৃত উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও মানুষের মৌলিক অধিকার। এসব ক্ষেত্রে টেকসই পরিবর্তনের জন্য প্রয়োজন জনগণের আস্থা ও সক্রিয় অংশগ্রহণ। আর সেই পরিবর্তনের পথেই ধানের শীষ প্রতীক। তিনি গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশ্যে বলেন ইঞ্জিনিয়ার মোশারফ সাহেব ও আতিক সাহেবের সাথে তার কথা হয়েছে চার দিন ছুটির জন্য তিনি আবেদন করেছিলেন। তার সাথে আরো কথা হয়েছে কাজিপুরে একটি ট্রেনিং সেন্টার খোলা হয়েছিল গার্মেন্টস শ্রমিকদের জন্য, সেটা বর্তমান বন্ধ হয়ে গেছে। যদি তিনি এমপি হন তাহলে এটা আবার চালু করবেন, সে বিষয়েও কথা হয়েছে। তিনি আরো বলেন, আমি এমপি হলে শ্রমিকদের সকল প্রকার সেবা করে যাব। বিভিন্ন হয়রানি শিকার হয় শ্রমিক মা বোনেরা,এটা হতে দেব না।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে কোনাবাড়ী কুদ্দুস নগর মাঠে ধানের শীষের প্রচারণা উপলক্ষে জনসভা প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ প্রভাষক আব্দুস সালাম । সাবেক সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ ১ কাজীপুর উপজেলা বিএনপিও ও সাবেক মেয়র কাজীপুর পৌরসভা। এ সময় সভাপতি তো করেন,
জনাব মোহাম্মদ বাবুল হোসেন সাধারণ সম্পাদক কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি । আরো বক্তব্য রাখেন বিভিন্ন নেতাকর্মীবৃন্দ । এখানে আরো উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলায় বিএনপি বিভিন্ন নেতাকর্মী ব্যক্তিবর্গগণ।

সেলিম রেজার মতে, ভোটাধিকার প্রয়োগই নাগরিকের সবচেয়ে বড় শক্তি। জনগণের ভোটেই দেশ ও এলাকার ভবিষ্যৎ নির্ধারিত হয়। তাই তিনি সকল ভোটারের প্রতি শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান। নির্বাচনকে ঘিরে কোনাবাড়ী বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে বাড়তি আগ্রহ ও প্রত্যাশা। দীর্ঘদিনের নানা চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে এবার অনেকেই তাকিয়ে আছেন ব্যালটের দিকে।

স্থানীয়দের বিশ্বাস, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের যথাযথ প্রতিফলন ঘটবে, উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এই প্রত্যাশা আর স্বপ্নের মেলবন্ধনেই ধানের শীষ প্রতীক হয়ে উঠেছে অনেকের কাছে উন্নয়ন ও পরিবর্তনের প্রতীক। যেখানে ভোট মানেই কেবল একটি সিদ্ধান্ত নয়, বরং একটি সুন্দর আগামীর পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার।

আরওপড়ুন……. জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে দেশ এগিয়ে নেবে বিএনপি — আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!