1. salmankoeas@gmail.com : admin :
চট্টগ্রামে যৌন নির্যাতনের শিকার দুই বোনসহ ৩ শিশু - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের হাতে ৫৩৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি আদালতের ডিক্রি বাস্তবায়নে মাধবপুরে উচ্ছেদ অভিযান। লাখাইয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আহবায়ক কমিটি গঠন।। জুলাই শহীদদের আত্মার শান্তি কামনা মন্দিরে প্রার্থনা। যে দেশ যতো বেশি শিক্ষিত সেই দেশ ততো বেশি উন্নত, তাই বর্তমান বিএনপি সরকার শিক্ষাখ্যাত কে বেশি গুরুত্ব দিচ্ছে – আর এ সাগর লাখাইয়ে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মাধবপুরে এলাকাবাসীর আবেদন, উচ্ছেদের দাবি মাধবপুরে  ডটস কর্নারে ওষুধ সংকটে দূর্ভোগে যক্ষা রোগীরা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কবিতা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত মাধবপুর পিআইও অফিসের কার্য সহকারীর ফেসবুক মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়!!স্যান্ট রিলিজ

চট্টগ্রামে যৌন নির্যাতনের শিকার দুই বোনসহ ৩ শিশু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৯৪ Time View

চট্টগ্রাম প্রতিনিধি :
নগরীতে চার বছরের এক শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় এক মুদি দোকানিকে গ্রেফতার করা হয়েছে। পৃথক অপর এক ঘটনায় দুই বোনকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার হয়েছেন এক মাদরাসা শিক্ষক।

নগরীর চান্দগাঁও থানা পুলিশ শুক্রবার রাতে থানার সিএন্ডবি টেকবাজার এলাকা থেকে আশফাকুর রহমান নামে এক মুদি দোকানিকে গ্রেফতার করে। তার বাড়ি সুনামগঞ্জ জেলায় হলেও দীর্ঘসময় ধরে তিনি চট্টগ্রামে বসবাস করেন।

পুলিশ জানায়, তার আগে এক মহিলা তার চার বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ করেন ওই মুদি দোকানির বিরুদ্ধে। তিনি থানায় একটি মামলা করেন। তিনি অভিযোগ করেন গত ১৫ মে তার কন্যা টেকবাজারে ইব্রাহিম কলোনীর সামনে আশফাকুরের মুদি দোকানে পণ্য কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয়।

‘মানসম্মানের ভয়ে’ মেয়েটির পরিবার অভিযোগ করতে সাতদিন দেরি করে বলে পুলিশের ভাষ্য।
মামলার এজাহারে অভিযোগের বরাত দিয়ে চান্দগাঁও থানার এসআই শরীফুল আলম বলেন, ১৫ মে রাত ৯টার দিকে শিশুটির মা তাকে দোকানে পাঠিয়েছিলেন।

সেখানে একা পেয়ে আশফাকুর তাকে যৌন নির্যাতন করেন। বাসায় ফিরে মেয়েটি তার মাকে ঘটনা জানায়। কিন্তু মানসম্মানের ভয়ে তার মা বিষয়টি সাতদিন ধরে প্রকাশ করেননি। বৃহস্পতিবার রাতে বাকলিয়ায় এক শিশুর যৌন হয়রানির শিকার হওয়া নিয়ে তোলপাড়ের পর শুক্রবার শিশুটির মা বিষয়টি প্রকাশ করেন বলে জানায় পুলিশ। অভিযোগ পেয়েই দোকানে গিয়ে আশফাকুরকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, শিশুটির মা ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। আসামি ও নির্যাতিতাকে জিজ্ঞেস করে পুলিশ নিশ্চিত হয়েছে প্রচলিত অর্থে যেভাবে ধর্ষণ ধরে নেয়া হয়, সেভাবে শিশুটি আক্রান্ত হয়নি। তবে দোকানি তাকে মারাত্মকভাবে যৌন নির্যাতন করেছে। সংশোধিত আইন অনুযায়ী সেটা এখন ধর্ষণের অপরাধ।

এদিকে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী দুই বোনকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় মাদরাসা থেকে গ্রেফতার করা হয়েছে ওই শিক্ষককে। ৫৫ বছর বয়সী আব্দুল বাতেন আমবাগান ছিন্নমূল দক্ষিণ কলোনি এলাকার মোহাম্মদিয়া ফয়জুল উলুম মাদসার আরবি শিক্ষক ও স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন।

পুলিশ জানায়, দুই বোনে একজনের বয়স ১১ ও আরেকজনের ৮ বছর। মাদরাসায় তারা প্রতিদিন আরবি শিখতে যেতো। গত বৃহস্পতিবার সকালে আরবি পড়া শেষে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে দুই বোনকে বসিয়ে রাখেন শিক্ষক। শিক্ষক বাতেন দুই বোনকে যৌন নিপীড়ন করেন বলে তারা বাসায় এসে বিষয়টি জানায়।

প্রথমে বিষয়টি সামাজিকভাবে মিমাংসার চেষ্টা করা হয়। শুক্রবার রাতে পুলিশ দুই বোনকে ধর্ষণের চেষ্টার খবর পেয়ে শিক্ষক বাতেনকে আটক করে। এ ঘটনায় খুলশী থানায় দুই শিশুর মা মামলা করেছেন। ##

আরওপড়ুন….. লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!