1. salmankoeas@gmail.com : admin :
ডিমলায় "কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের" উদ্যোগে ৪র্থ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট

ডিমলায় “কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের” উদ্যোগে ৪র্থ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৯৮ Time View

ডিমলায় “কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের” উদ্যোগে ৪র্থ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে চতুর্থ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) ডিমলা রাণী বৃন্দারাণী সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা ১০ মিনিটে শুরু হয়ে ১১টা ১০ মিনিট পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা।
চারটি বিষয়ে—বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান (১০০) নম্বরের প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নেয় প্রাথমিক (চতুর্থ শ্রেণি) থেকে মাধ্যমিক (দশম শ্রেণি) পর্যন্ত প্রায় ১,২৬০ জন শিক্ষার্থী। বৈরী আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উৎসাহজনক। সকাল থেকেই অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীরা বিভিন্ন কেন্দ্রগুলোতে উপস্থিত হয়।

পরীক্ষার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন ডিমলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ও ডিমলা জনতা ডিগ্রি কলেজের অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান। তারা প্রশ্নপত্রের মান, শিক্ষার্থীদের আগ্রহ ও শৃঙ্খলা দেখে সন্তোষ প্রকাশ করেন।
অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের এই উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে যুগান্তকারী ভূমিকা রাখবে। এমন উদ্যোগ শিক্ষার্থীদের মনোযোগী করে তুলবে এবং ভবিষ্যতে তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করবে।এছাড়াও তিনি শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।
একজন অভিভাবক মোঃ খলিলুর রহমান বলেন, এ ধরনের মেধা মূল্যায়ন পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও শিক্ষার মান বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে। ফাউন্ডেশনের উদ্যোগ প্রশংসনীয়।

সম্ভাব্য ২০ নভেম্বর পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।
কিশোর কন্ঠ ফাউন্ডেশন এর নীলফামারী জেলা পরিচালক বলেন, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মেধা বিকাশ, নৈতিক শিক্ষা ও সৃজনশীল শিক্ষার প্রসারে কাজ করে আসছে,যা ডিমলাসহ দেশের শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক পরিবর্তন আনছে। তিনি বলেন, আগামী ২০ শে নভেম্বরের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করার প্রত্যাশা ব্যক্ত করি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!