1. salmankoeas@gmail.com : admin :
ডিমলায় চরের জমি দখলকারীদের শাস্তি ও দখলকৃত জমি উদ্ধারের দাবিতে চরবাসীদের মানববন্ধন - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ডিমলায় অনুষ্ঠিত হলো তারুণ্যের বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সৈয়দপুর প্লাজা মার্কেটে দুর্ধর্ষ চুরি: ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল।

ডিমলায় চরের জমি দখলকারীদের শাস্তি ও দখলকৃত জমি উদ্ধারের দাবিতে চরবাসীদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২২৮ Time View

মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার টেপা খড়িবাড়ি ইউনিয়নের তিস্তা নদীর চরে অভিযুক্ত ভূমিদস্যুদের গ্রেপ্তার ও সাধারণ মানুষের জবরদখলকৃত জমি উদ্ধারের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় পূর্ব খড়িবাড়ি টাপুর চরের ভুক্তভোগী এলাকাবাসীর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে এলাকার কয়েকশ নারী-পুরুষ অংশ নেন এবং অভিযুক্তদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

অভিযুক্তদের তালিকা ও অভিযোগ:
বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় প্রভাবশালী আব্দুল মোতালেব পানচু, রহিম বাদশা, ফারুক হোসেন, আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন ও জিয়াউর রহমান গং দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। মানববন্ধনে বক্তারা এই চক্রটিকে ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর’, ‘দাঙ্গাবাজ’ ও চিহ্নিত ‘ভূমিদস্যু’ হিসেবে আখ্যায়িত করেন।

মানববন্ধনে বক্তাদের দাবি:
ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, অভিযুক্তরা ক্ষমতার দাপট দেখিয়ে এবং জোরপূর্বক পূর্ব খড়িবাড়ি টাপুর চরের সাধারণ কৃষকদের পৈত্রিক জমি দখল করে রেখেছে। কেউ প্রতিবাদ করতে গেলে তাদের ওপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়।

মানববন্ধন থেকে প্রশাসনের কাছে অবিলম্বে আব্দুল মোতালেব পানচুসহ উল্লেখিত ভূমিদস্যুদের গ্রেপ্তার এবং জবরদখলকৃত জমি প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানানো হয়। অন্যথায় এলাকাবাসী ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে হুঁশিয়ারি দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!