1. salmankoeas@gmail.com : admin :
ডিমলায় ৩ সংবাদ কর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

ডিমলায় ৩ সংবাদ কর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৭৬ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় তিন সাংবাদিক তথ্য সংগ্রহ কাজে গিয়ে সরকারি বালু চোরাই সিন্ডিকেটের হাতে লাঞ্ছিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের উত্তর আকাশকুড়ী হাজীপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

জানা গেছে, উপজেলার নাওতারা ইউনিয়নে অবস্থিত নাউতারা নদী সরকারিভাবে খনন করে বালুগুলো নদীর দুই ধারে বাঁধ তৈরি করে রাখা হয়েছে। স্থানীয় কিছু প্রভাবশালী মহল সিন্ডিকেট তৈরি করে এই বালুগুলো অবৈধভাবে বিভিন্ন ব্যক্তি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে চুরি করে বিক্রি করে আসতেছে। খবর পেয়ে ডিমলা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক গণমুক্তির সংবাদকর্মী মোঃ জাহিদুল ইসলাম (৪০), বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রতিদিনের কাগজের উপজেলা প্রতিনিধি মোঃ আমিনুর রহমান দুলাল (৩৯) এবং ক্রাইম নিউজ ২৪.কম এর প্রতিনিধি আরিফ ইসলাম আলাল (৩৬)সেখানে গিয়ে তথ্য সংগ্রহ করার সময় নাউতারা ইউনিয়নের উত্তর আকাশ কুড়ি হাজিপাড়া গ্রামের সরকারি বালু চুরি সিন্ডিকেটের মূল হোতা আলিমুদ্দিনের ছেলে আরাফাত হোসেন (৩৬), মৃত মনসুর আলীর ছেলে আলিমুদ্দিন (৫০) ও তার ভাই ইলিয়াস (৪৫) সহ তাদের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া সংবাদকর্মীদের ঘেরিয়া ফেলে মব সৃষ্টি করে সংবাদকর্মীদের প্রচুর শারীরিক নির্যাতন করে। সংবাদকর্মীদের সাথে থাকা মোবাইল, টাকা পয়সা, মাইক্রোফোন ও পরিচয় পত্র ছিনিয়ে নিয়ে তাদেরকে আবরুদ্ধ করে রাখে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে লোক মুখে শুনে আরো কয়েকজন সংবাদকর্মী সেখান থেকে আহত ও আবরুদ্ধ ৩ সংবাদ কর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে আহত সংবাদকর্মী আরিফ ইসলাম আলাল ৬ জনের নাম উল্লেখ করে ও ১৫/২০ জন অজ্ঞাতনামা আসামি করে ডিমলা থানায় একটি অভিযোগ দায়ের করে।

ডিমলায় সাংবাদিকের উপর বর্বরচিত হামলা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন, ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ময়েন কবীর, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন নগর, সাধারণ সম্পাদক বাদশা প্রামানিক, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি হামিদা রহমান, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ এবং প্রেসক্লাব ডিমলা এর সহ-সাধারণ সম্পাদক জামান মৃধা সহ সাংবাদিকের সকল সংগঠনের নেতৃবৃন্দ। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়।

এ ব্যাপারে ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান এ ঘটনাযর নিন্দা জানিয়ে সমবেদনা জ্ঞাপন করে আহত সংবাদ কর্মীদের আইন গত সার্বিক সহায়তা প্রদানের আশ্বাসন দেন।

এ ব্যাপারে ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ. ফজলে এলাহী ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিকের উপর হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!