1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে প্রশিক্ষণ কর্মশালা  তারেক রহমানের নির্দেশনা মাঠপর্যায়ে বাস্তবায়ন করবে প্রশিক্ষিত ছাত্রদল - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের মোবাইলসহ ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস লাখাই আগাপুর মহানাম সংকীর্তনে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট,ধানের শীষে ভোট দেওয়ার আহবান। হবিগঞ্জ-৪ আসনে ভোটের মাঠে ‘পীর তৎপরতা’ নিয়ে বিতর্ক, ধর্মীয় আবেগে নয়—বিবেকে ভোট দিতে চান ভোটাররা মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের পক্ষে নারীদের বিশাল গণমিছিল অনুষ্ঠিত হবিগঞ্জ–৪ আসনে ৭৫ হাজার চা শ্রমিক ভোটারের ঐক্যবদ্ধ সমর্থনে শক্ত অবস্থানে বিএনপি প্রার্থী বগুড়ায় এমপি নির্বাচিত হলেই তারেক রহমান প্রধানমন্ত্রী হবিগঞ্জ-১ আসনে হেভিওয়েটদের ভিড়ে ‘চেয়ার’ প্রতীকে চমক দেখাতে পারেন বদরুর রেজা মাধবপুরে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও ওষুধসহ ট্রাক জব্দ প্রার্থী সিরাজগঞ্জে ভোট চাইলেন গাজীপুরে কোনাবাড়িতে । ফুলবাড়ীতে কাভার্টভ্যান দূর্ঘটনায় রাঙ্গামাটি প্রাণবঙ্গ মিলসের চালক নিহ

Join 3 other subscribers

নন্দীগ্রামে প্রশিক্ষণ কর্মশালা  তারেক রহমানের নির্দেশনা মাঠপর্যায়ে বাস্তবায়ন করবে প্রশিক্ষিত ছাত্রদল

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ Time View

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : তানসেন আলী মন্টু

বগুড়ার নন্দীগ্রামে দুই শতাধিক ছাত্রদল নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী দিনের আন্দোলন-সংগ্রাম বেগবান করা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, তৃণমূল নেতাকর্মীদের প্রশিক্ষিত ও আদর্শিকভাবে প্রস্তুত করাসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোশারফ হোসেনের (ধানের শীষ) বিজয় নিশ্চিত করতে জনসম্পৃক্ত কর্মকান্ডে তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন নেতারা।

গতকাল শনিবার দুপুরে নন্দীগ্রাম শহরের মনসুর হোসেন ডিগ্রি কলেজ শ্রেণিকক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর ছাত্রদল আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর।

প্রশিক্ষণে অংশ নেওয়া নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা। উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল বারী শামীম, বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক ফয়সাল লাম।

বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ছাত্রদলের নেতাকর্মীদের আরও সংগঠিত, সচেতন ও প্রশিক্ষিত হতে হবে। ছাত্রদল শুধু একটি সংগঠন নয়, নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রভাগের সৈনিক। দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে দাঁড়াতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মাঠপর্যায়ে বাস্তবায়ন করবে প্রশিক্ষিত ছাত্রদল

কর্মশালায় সভাপতিত্ব করেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহ সভাপতি নবীর শেখ এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক। এসময় পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন শেহজাদসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্রদলের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading