1. salmankoeas@gmail.com : admin :
"নির্বাচন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে" — সৈয়দ মো. ফয়সল - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১শয্যা উন্নীতকরণে সোয়েল টেস্ট মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন, নিলেন সেবার খোঁজখবর চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য কাজীপুরে ওভারলোড ও ঢাকনাবিহীন বালুবাহী ট্রাকে জরিমানা জনগণের আস্থা অর্জন ও ঐক্য বজায় রাখার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর; নীলফামারীতে বিএনপির মতবিনিময় সভায় কাজীপুরে পৃথক মাদকবিরোধী অভিযান: গাঁজা-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ শাখা বন্ধ করে উধাও! ফারইস্টের পাওনা নিয়ে বিপাকে মাধবপুরের গ্রাহকরা বাড়ির সামনে হাঁটতে গিয়ে প্রাণ গেল ৬৫ বছরের নুরজাহানের সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষঅল্পের জন্য রক্ষা পেলেন ইউএনও, গাড়ির ব্যাপক ক্ষতি; আহত কাভার্ড ভ্যানের হেলপার

“নির্বাচন হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে” — সৈয়দ মো. ফয়সল

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৫১১ Time View

ক্রাইমসিন নিউজ ডেক্স  :

জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মো. ফয়সল বলেছেন, “ফেব্রুয়ারিতে এ দেশে নির্বাচন হবে। নির্বাচন হলেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। যারা শহীদ হয়ে ফ্যাসিবাদ সরকারকে বিতাড়িত করেছে, তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে।”

তিনি আরও বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির মধ্যেই জাতির ভবিষ্যৎ পথনির্দেশনা রয়েছে। দেশের জন্য প্রয়োজনীয় সবকিছুই এই কর্মসূচিতে তুলে ধরা হয়েছে।”

আজ শনিবার (২ আগস্ট) সকালে মাধবপুর উপজেলার ধর্মঘর সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত “সৈয়দ মো. ফয়সল শিক্ষাবৃত্তি” প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “১৯৯১ সালে তৎকালীন পল্লী উন্নয়ন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের সহায়তায় মাধবপুর থেকে ধর্মঘর পর্যন্ত ১২ কিলোমিটার সড়ক পাকা করা হয়েছিল। আমি চৌমুহনী সোনাই নদীতে বিশাল সেতু নির্মাণ করেছি, যা ধর্মঘরের সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। বুল্লা, খরকি, বাঘাসুরা— এসব এলাকার রাস্তাও আমি করেছি। আমি কিছু পাওয়ার জন্য রাজনীতি করিনি, চেয়েছি শুধু মানুষের ভালোবাসা। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সঙ্গে থাকতে চাই।”

দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। সব সময় জনগণের পাশে থেকেছি।”

গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, অধ্যক্ষ সিরাজুল হক, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম কামাল, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ প্রমুখ।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয় এবং বক্তারা শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

দৈনিক ক্রাইমসিন/কেএএস

আরওপড়ুন…লাখাইয়ে পুরোনো ডিলারদের সিন্ডিকেটে সারের কৃত্রিম সংকট, বিপাকে কৃষক

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!