1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারীতে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় ফাতেমা পারভীন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম:
টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি তেলিয়াপাড়া চা বাগানে মাদকের বিস্তার, হাত বাড়ালেই মিলছে মাদক

নীলফামারীতে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় ফাতেমা পারভীন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭১ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক বাছাই–২০২৫ইং জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন সৈয়দপুর শহরের ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা পারভীন। রবিবার (১৪ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে অনুষ্ঠিত যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।

এতে প্রধান শিক্ষক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত হন ফাতেমা পারভীন। আগামী ১৬ সেপ্টেম্বর তিনি রংপুর বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য গুণী শিক্ষক বাছাই–২০২৫ কার্যক্রমে নীলফামারীর প্রতিনিধিত্ব করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম। ২০০৩ সালে প্রাথমিক শিক্ষা বিভাগে যোগদানের মাধ্যমে ফাতেমা পারভীনের শিক্ষকতা জীবনের সূচনা হয়।

 

প্রধান শিক্ষক হিসেবে তাঁর প্রথম কর্মস্থল ছিল সৈয়দপুর উপজেলার উত্তর সোনাখুলী নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে ২০০৭ সালে তিনি বদলি হয়ে সৈয়দপুর শহরের ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন এবং এখন পর্যন্ত সেখানেই দায়িত্ব পালন করে আসছেন।

 

এর আগে তিনি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একাধিক পুরস্কার অর্জন করেছেন। ২০১৫ সালে নীলফামারী জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক এবং ২০১৮ সালে সৈয়দপুর উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক লাভ করেন।

ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জননী ফাতেমা পারভীন বর্তমানে সৈয়দপুর শহরের কয়ানিজপাড়ায় বসবাস করছেন। শিক্ষা উন্নয়ন ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার জন্য শিক্ষক-সহকর্মীসহ এলাকাবাসীর কাছে তিনি একজন প্রেরণাদায়ী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

আরওপড়ুন….কুলাউড়ায় জাসাসের নতুন আহবায়ক কমিটি গঠন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!