1. salmankoeas@gmail.com : admin :
পাহাড়-সমতলের সব নাগরিকের পরিচয় এক, সবার সমান অধিকার: প্রধানমন্ত্রী - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান  তিন জন আটক ২০ কেজি গাঁজা সহ বিজ ধর্মঘর-০২ শাখার শুভ উদ্বোধন মাধবপুরে নতুন পথচলায় ‘বিজ’—সেবার পরিধি বাড়াতে ধর্মঘর-০২ শাখার যাত্রা শুরু কাজিপুরে সোনামুখী পাইলট কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সংঘাতের অবসান, সম্প্রীতির অক্ষুণ শান্তিপূর্ণ সমাধানের স্বীকৃতিস্বরূপ লাখাই থানার ওসিকে ধন্যবাদ জ্ঞাপনপত্র। কাজিপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড ডন-সামিরার অন্তরঙ্গ ছবি নিয়ে বিতর্ক,  সামনে আসলো চাঞ্চল্যকর তথ্য এমপি এসএম ফয়সলকে মৃত দেখিয়ে ফেসবুকে পোস্ট, চুনারুঘাট থানায় জিডি গ্রামের স্কুলে তাক লাগানো ফলাফল, জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৫৯.৪৬ শতাংশ লাখাইয়ে গাছ চাষের অপরাধে এক ব্যক্তি গ্রেফতার।। তেলিয়াপাড়া সীমান্তে ‘অঘোষিত রাজা’ সঞ্জয় পান্ডে! মাদক চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ, কোটি টাকার বাড়ি ও বিলাসবহুল মোটরসাইকেল ঘিরে প্রশ্ন

পাহাড়-সমতলের সব নাগরিকের পরিচয় এক, সবার সমান অধিকার: প্রধানমন্ত্রী

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৭৭ Time View
তারেক রহমমান ছবি সংগৃহিত

পাহাড় কিংবা সমতল—বাংলাদেশি হিসেবে প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সামাজিক উৎসব ও বাংলা নববর্ষ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এই কথা বলেন।

 

শনিবার (১১ এপ্রিল) বনানীতে এক অনুষ্ঠানে পার্বত্য এলাকার বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষদের বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উৎসব এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান তিনি। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও একই ধরনের শুভেচ্ছা বার্তা প্রদান করতে দেখা যায়।

 

প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বাংলাদেশের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। ভৌগোলিক অবস্থান নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সংবিধানপ্রদত্ত মৌলিক অধিকার রক্ষা ও সুরক্ষায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

 

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের সামাজিক ও ধর্মীয় উৎসব জাতীয় উৎসবেরই অংশ। এসব উৎসব দেশের মানুষের মধ্যে সম্প্রীতি, শান্তি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়, যা জাতীয় জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।

 

পাহাড়ি জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের নৃগোষ্ঠীগুলোর ঐতিহ্য, কৃষ্টি ও ইতিহাস বাংলাদেশের জাতীয় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় করেছে। মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের মূল্যবোধ আমাদের লোকজ ঐতিহ্যের গভীরে নিহিত।

 

তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলা নববর্ষ ও পার্বত্য অঞ্চলের বিভিন্ন সামাজিক উৎসব সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে। পাশাপাশি তিনি বলেন, পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অগ্রাধিকার।

 

আরওপড়ুন ……দোকান থেকে চুরি হয়ে গেল ৬ লক্ষ ৫০ হাজার টাকার গহনা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!