1. salmankoeas@gmail.com : admin :
প্রসবের পর জীবন গেল তুলি বেগমের: সিজারিয়ান অপারেশনে ভুল চিকিৎসার অভিযোগ - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত মানিকপুরে যুবসমাজের হাতে ২০পিস ইয়াবাসহ ইকবাল আটক কাজিপুরের চরাঞ্চলে নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা বাস্তবায়নের দাবি নন্দীগ্রামে সার সংকট কারসাজি, অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা কাজীপুরে দুই হাজারের বেশি বৃক্ষরোপণ, পরিচর্যার আহ্বান উপজেলা প্রশাসনের মাধবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা ও উন্নয়ন সামগ্রী বিতরণ মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা মাধবপুর উপজেলা পরিষদে এমপি ফয়সলের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতছড়ি উদ্যানে বিএনপির নেতাকর্মীসহ ৬২ জনের বিরুদ্ধে গাছ চুরির মামলা

প্রসবের পর জীবন গেল তুলি বেগমের: সিজারিয়ান অপারেশনে ভুল চিকিৎসার অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৭১ Time View
প্রসবের পর জীবন গেল তুলি বেগমের: সিজারিয়ান অপারেশনে ভুল চিকিৎসার অভিযোগ

মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর মোছা. তুলি বেগম (২০) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, ক্লিনিক কর্তৃপক্ষের চরম অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই অকালে প্রাণ হারাতে হয়েছে ওই গৃহবধূকে।​নিহত তুলি বেগম উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের এমদাদুল হকের স্ত্রী।

গত ২২ জুন প্রসববেদনা নিয়ে তিনি ডিমলা সদরস্থ ‘মেডিনোভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ ভর্তি হন। ওই রাতেই তার সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়।

অস্ত্রোপচারের পর থেকেই তুলির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। সিজারের ক্ষতস্থানে তীব্র সংক্রমণ ও পেট ফুলে যাওয়ার বিষয়টি বারবার ক্লিনিক কর্তৃপক্ষকে জানানো হলেও তারা বিষয়টিকে ‘স্বাভাবিক’ বলে এড়িয়ে যায়। নিহতের স্বামী এমদাদুল হক অভিযোগ করেন, “আমরা বারবার উন্নত চিকিৎসার জন্য রেফার করার অনুরোধ করেছিলাম, কিন্তু ক্লিনিক কর্তৃপক্ষ কোনো গুরুত্বই দেয়নি। উল্টো আমাদের অপেক্ষা করতে বলে সময় নষ্ট করা হয়েছে।”
​অবস্থার চরম অবনতি হলে বাধ্য হয়ে গত ২৫ জুন পরিবার সদস্যরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ২৯ জুন সকালে তুলি বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​কর্তৃপক্ষের নীরবতা ও স্বাস্থ্য বিভাগের প্রতিক্রিয়া:
এ বিষয়ে জানতে মেডিনোভা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও ব্যবস্থাপকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

​ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুজ্জামান বলেন, “আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। লিখিত অভিযোগ পেলে আমরা দ্রুত তদন্ত কমিটি গঠন করব এবং ঘটনার সত্যতা পেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
​জনমনে ক্ষোভ:

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় সচেতন মহলে সমালোচনার ঝড় উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, ডিমলাসহ আশপাশের এলাকায় অনেক ক্লিনিক নামসর্বস্ব চিকিৎসাসেবা ও অদক্ষ জনবল দিয়ে ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার চালিয়ে আসছে, যা সাধারণ মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা অবিলম্বে এই ক্লিনিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরওপড়ুন…… মাদকের অপবাদে প্রতিপক্ষকে ঘায়েল করতে দুই দফা হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ; আহত ১৫

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!