1. salmankoeas@gmail.com : admin :
ফুলবাড়ীতে আল আকসা মডেল মাদরাসার শুভ উদ্বোধন - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি তেলিয়াপাড়া চা বাগানে মাদকের বিস্তার, হাত বাড়ালেই মিলছে মাদক

ফুলবাড়ীতে আল আকসা মডেল মাদরাসার শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩৫ Time View

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে দ্বিনি শিক্ষা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে ত্রিভাষিক বাংলা ইংরেজি ও আরবী ভাষায় দক্ষতা অর্জনের লক্ষ্যে আল আকসা মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে।

১২ ডিসেম্বর সন্ধ্যায় শিবনগর ইউনিয়নের বাসুদেবপুর পুরাতন বন্দর নুরপুরে,আল আকসা মডেল মাদরাসার উদ্বোধন অনুষ্ঠানে মাদরাসার ম্যেনেজিং কমিটির সাধারণ সম্পাদক, সাংবাদিক আজগার আলীর সঞ্চালনায় আল আকসা মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আফতার আলীর সভাপতিত্বে  ত্রিভাষিক বাংলা ইংরেজি ও আরবী ভাষায় দক্ষতা অর্জনসহ হিফজ ও জেনারেল শিক্ষার সমন্বয়ে শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো: আমিনুল হক।

এসময় আমন্ত্রিত অতিথিরা ছিলেন উপজেলার শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সামেদুল ইসলাম মাষ্টার বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম মন্টুসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিষ্ঠানটিতে অভিভাবক সমাবেশে শিক্ষার মান ও শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগীসহ না না দিক নির্দেশনা মুলক আলোচনা করেন।   পরিশেষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রঙ্গন শিল্পী গোষ্ঠীর ইসলামীক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!