1. salmankoeas@gmail.com : admin :
বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করলেন আব্দুল মহিত তালুকদার (এমপি) - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী সর্বোচ্চ শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছেন : এমপি মোশারফ মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য জশনে জুলুস লাখাইয়ে সুতাং নদীর বালু নিলামে বিক্রি।। টাকা ফেরতের দাবি সাধারণ মানুষের নন্দীগ্রামে স্কুলব্যাগ দিলেন এমপি, মোশারফ ও ইউনিয়নে কর্মসূচির চাল বিতরণ মধুখালীতে জিপিএ-৫ পাওয়া ৭১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান শ্রমিকবান্ধব নেতৃত্বে প্রশংসিত স্ট্যান্ডার্ড গ্রুপের COO মোঃ নূর-ই-আলম রাজধানীসহ দেশের সড়কে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা সংসদ অধিবেশনকে কেন্দ্র করে ঢাকার বিস্তীর্ণ এলাকায় সভা-মিছিল নি/ষি/দ্ধ মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত

বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করলেন আব্দুল মহিত তালুকদার (এমপি)

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৫৬ Time View

মোঃআনোয়ার হোসেন

বগুড়া জেলার আদমদীঘি উপজেলা শ্রমিক দলের আয়োজনে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির আয়োজন করেন।

ডেঙ্গু, চিকনগুনিয়া থেকে রক্ষা পেতে এবং দুর্গন্ধমুক্ত পরিবেশ গড়ে তুলতে আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এরপর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসচেতনতামূলক একটি র‌্যালি বের করে তিনি (এমপি) নিজেও জনগুরুত্বপূর্ণ মোড়ে ঝাড়ু দেন।

 

উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সামনে বর্ষা মৌসুম আসছে। ডেঙ্গু, চিকনগুনিয়া থেকে রক্ষা পেতে হলে ময়লা জায়গাগুলো পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন আদমদীঘি ও দুপচাঁচিয়া গড়তে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করবো।

তিনি আরো বলেন, অল্প সময়ের মধ্যেই আদমদীঘি সদর এলাকার দেড়-দুই কিলোমিটারের ড্রেনটি পরিস্কার করবো এবং সবসময় পরিচ্ছন্ন রাখবো। সেই সাথে এলাকায় আমরা প্রচুর পরিমানে গাছ রোপন করবো ইনশাল্লাহ্।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক আবু মোতালেব, বিএনপি নেতা এ্যাঞ্জেল, মোতালেব হোসেন, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন, আনোয়ার হোসেন হিটলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা, শিহাব চৌধুরী, কোরবান আলী, যুবদল নেতা রিয়ন সরকার, সবুজ,

শ্রমিকদলের সভাপতি বিপ্লব হোসেন, সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, সান্তাহার পৌর মহিলা দলের সভানেত্রী হাসিনা মমতাজ মুক্তা, উপজেলা স্বেচ্ছাসবেক দলের সভাপতি রুহুল আমিন, সহ সভাপতি জুয়েল রানা, সম্পাদক আব্দুর রাজ্জাক ও ছাত্রদলের সম্পাদক জাহিদ প্রমুখ।

আরওপড়ুন….. লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু ফাউন্ডেশন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!