1. salmankoeas@gmail.com : admin :
বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় হবিগঞ্জের দুই ঐতিহাসিক মাজারে বিশেষ দোয়া - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি তেলিয়াপাড়া চা বাগানে মাদকের বিস্তার, হাত বাড়ালেই মিলছে মাদক

বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় হবিগঞ্জের দুই ঐতিহাসিক মাজারে বিশেষ দোয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২২৩ Time View

ক্রাইমসিন সংবাদ:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় হবিগঞ্জ জেলার দুটি ঐতিহাসিক মাজার শরীফে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল দিনব্যাপী এই জিয়ারত ও দোয়া কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে তিনি প্রথমে মাধবপুর উপজেলার শাহজীবাজারে অবস্থিত হযরত শাহ সোলেমান ফতেহগাজী বাগদাদী (রহ.)-এর মাজার শরীফ জিয়ারত করেন। সেখানে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও এলাকার শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়।

এ সময় আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছিলেন এক কালজয়ী নেত্রী। গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে তার ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার ইন্তেকালে জাতীয় রাজনীতিতে যে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক ক্রান্তিকালে দেশবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি আমাকে মনোনয়ন দিয়ে জনগণের কাছে পাঠিয়েছে। আমি বিশ্বাস করি, এই এলাকার মানুষ গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের পক্ষেই তাদের রায় দেবেন। এ সময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান।

পরবর্তীতে তিনি চুনারুঘাট উপজেলায় অবস্থিত হযরত সৈয়দ শাহ নাছিরুদ্দিন সিপাহসালার (রহ.)-এর পবিত্র মাজার শরীফ জিয়ারত করেন। সেখানে জিয়ারত শেষে আবারও বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা সদ্য প্রয়াত দেশনেত্রীর রূহের মাগফিরাত কামনা করে দোয়ায় অংশ নেন।

দোয়া কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির সহসভাপতি মো. শহিদ মিয়া, চুনারুঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার রূহের মাগফিরাত কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!