1. salmankoeas@gmail.com : admin :
ভারত-বাংলাদেশ বাণিজ্য নীতিতে বড় ধাক্কাঃ দিল্লির ঘোষণায় ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তি বন্ধের পর সুতো আমদানিও বন্ধ করলো ঢাকা। - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
লোডশেডিং ও রেড স্পাইডারের  দ্বৈত আঘাতে চা বাগানে দুর্দশা চা বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে অনুদান বিতরণ চা বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে অনুদান বিতরণ লাখাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়।  চুনারুঘাটের চা বাগানে এমপি ফয়সলের নেতৃত্বে চলছে উন্নয়ন কাজ মাধবপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ দুই ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পে ধীরগতি, দুর্ভোগে যাত্রী ও স্থানীয়রা ! ১৯ কিমি সড়কে অগ্রগতি মাত্র ৩২ শতাংশ কায়েস আহমদ সালমান, মাধবপুর : এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর অর্থায়নে বাস্তবায়নাধীন সাসেক (SASEC) ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ অংশে কাজের অগ্রগতি আশানুরূপ নয়। প্রায় ১ হাজার ৮৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন ১৯ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের এখন পর্যন্ত অগ্রগতি হয়েছে মাত্র ৩২ শতাংশ। অথচ এ সময়ে কাজের অগ্রগতি হওয়ার কথা ছিল প্রায় ৭৬ শতাংশ। প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি এলাকা থেকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আল-আমীন ফিলিং স্টেশন পর্যন্ত ১৯ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান পিডিএল। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জমি অধিগ্রহণ জটিলতা, ফ্লাইওভার ও ডিজাইন সংক্রান্ত সমস্যা এবং সিদ্ধান্ত গ্রহণে বিলম্বের কারণে নির্ধারিত সময় অনুযায়ী কাজের অগ্রগতি সম্ভব হয়নি। প্রকল্পের আওতায় এই অংশে ২৬টি কালভার্ট ও ৭টি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, নির্মাণকাজে ব্যবহৃত বালু মেঘনা নদী, সিলেট ও জাফলং এলাকা থেকে সংগ্রহ করা হচ্ছে এবং মাটি নেওয়া হচ্ছে স্থানীয় উৎস থেকে। তবে স্থানীয়দের অভিযোগ, এর পাশাপাশি স্থানীয়ভাবে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে উত্তোলিত নিম্নমানের বালুও ফিলিং কাজে ব্যবহার করা হচ্ছে। জানা যায়, প্রকল্পটি ২০২২ সালে শুরু হওয়ার কথা থাকলেও বাস্তবে কাজ শুরু হয় ২০২৩ সালের ১ এপ্রিল। নির্ধারিত সময় অনুযায়ী ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে। এ বিষয়ে সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার ইমাম নাজুমুন সালেহীন বলেন, “বিভিন্ন জটিলতার কারণে কাজের গতি কিছুটা ধীর হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কালভার্ট ও সেতুর কাজের দৃশ্যমান অগ্রগতি হয়েছে।” নিম্নমানের বালু ব্যবহারের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “আমরা সবকিছু সঠিকভাবে তদারকির চেষ্টা করছি। তারপরও যদি সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন, “ঢাকা-সিলেট মহাসড়কের এই প্রকল্পের অন্য অংশের তুলনায় আমার দায়িত্বপ্রাপ্ত এলাকায় বেশি কাজ হয়েছে। আশা করছি অন্য এলাকার তুলনায় এখানে আগে কাজ শেষ হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হওয়া সম্ভব হবে না।” উল্লেখ্য, প্রায় ২০৯ থেকে ২১০ কিলোমিটার দীর্ঘ ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন উদ্যোগ। সড়ক ও জনপথ অধিদপ্তর (আরএইচডি) এর বাস্তবায়নে বিদ্যমান দুই লেনের মহাসড়ককে ৪টি মূল লেন ও ২টি সার্ভিস লেনসহ আধুনিক মহাসড়কে উন্নীত করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে আঞ্চলিক যোগাযোগ, অর্থনৈতিক কার্যক্রম ও আন্তর্জাতিক বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে। মাধবপুরে সাংবাদিক এমএম গউছের শিশুপুত্র নোহানের দাফন সম্পন্ন এমপি ফয়সলকে মন্ত্রী করার দাবিতে মাধবপুরে মানববন্ধন

Join 4 other subscribers

ভারত-বাংলাদেশ বাণিজ্য নীতিতে বড় ধাক্কাঃ দিল্লির ঘোষণায় ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তি বন্ধের পর সুতো আমদানিও বন্ধ করলো ঢাকা।

সিনিয়র স্টাফ রিপোর্টার- জাহারুল ইসলাম জীবন।
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৬২ Time View

সিনিয়র স্টাফ রিপোর্টার- জাহারুল ইসলাম জীবন।

ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (CBIC)-এর এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের জন্য তাদের মাটি ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য আমদানি ও রপ্তানির সুবিধা বাতিল করা হয়েছে।

এর রেশ কাটতে না কাটতেই, বাংলাদেশ সরকার ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতো আমদানিও বন্ধ করে দিয়েছে। এই দুটি পদক্ষেপ দ্বিপাক্ষিক বাণিজ্য এবং আঞ্চলিক বাণিজ্যের উপর সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পিটিআইয়ের বরাত দিয়ে জানা যায়, CBIC তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের পণ্য রপ্তানির জন্য ভারতের স্থল, বিমানবন্দর এবং নৌপথ ব্যবহারের অনুমতি আর দেওয়া হবে না।

এমনকি, ভারতীয় সীমান্ত পেরিয়ে পণ্যবাহী কন্টেইনার ও ট্রাক কে অন্য দেশে যাতায়াতের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সিদ্ধান্ত নেপাল, ভুটান এবং মায়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যকে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। উল্লেখ্য, ২০০০ সালের ২৯ জুন ভারত বাংলাদেশকে এই ট্রানজিট সুবিধা এবং ২০২০ সালে ট্রান্সশিপমেন্ট সুবিধা চুক্তি প্রদান করে ছিল।

 

ভারতের এই আকস্মিক সিদ্ধান্তে অনেকেই স্তম্ভিত। ব্যবসায়ীরা বলছেন, এটি এক প্রকার বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে। দিল্লি ঘোষণার মাধ্যমে ভারত তার সীমান্ত পথ বন্ধ করে দেওয়ায়, বাংলাদেশের অর্থনীতি একটি নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে।

 

এর পরপরই, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত থেকে সুতো আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে সুতো আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।

 

মূলত এই স্থলবন্দরগুলো দিয়েই ভারত থেকে সিংহভাগ সুতো আমদানি হয়ে থাকে। এই পদক্ষেপকে অনেকে ভারতের ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট বন্ধের সিদ্ধান্তের পাল্টা জবাব হিসেবে দেখছেন। এর আগে, বস্ত্রশিল্প মালিকদের সংগঠন বিটিএমএ দেশীয় সুতোর ব্যবহার বাড়াতে স্থলবন্দর দিয়ে সুতো আমদানি বন্ধের দাবি জানিয়েছিল।

 

বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনও এনবিআরকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিল। তাদের যুক্তি ছিল, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সুতোর গুণগত মান পরীক্ষার জন্য প্রয়োজনীয় অবকাঠামো স্থলবন্দরগুলোতে এখনও প্রস্তুত নয়। তবে, সমুদ্রপথে বা অন্য কোনো উপায়ে সুতো আমদানি অব্যাহত থাকবে বলে জানিয়েছে এনবিআর।

 

এই পরিস্থিতিতে ভারতও পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশ, নেপাল ও ভুটান থেকে বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এনবিআর গত রোববার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে। ভারত থেকে যেসকল পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো – ডুপ্লেক্স বোর্ড, নিউজপ্রিন্ট, ক্রাফট পেপার, সিগারেট পেপার, মাছ, সুতা, আলু, গুঁড়া দুধ, টোব্যাকো, রেডিও-টিভি পার্টস, সাইকেল ও মোটর পার্টস, ফরমিকা শিট, সিরামিকওয়্যার, স্যানিটারিওয়্যার, স্টেইনলেস স্টীলওয়্যার, মার্বেল স্ল্যাব ও টাইলস এবং মিক্সড ফেব্রিক্স। তবে, মূসক নিবন্ধিত বিড়ি উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠানগুলো কাঁচামাল হিসেবে তামাক ডাঁটা আমদানি করতে পারবে।

 

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা যাচ্ছে। চিনের সঙ্গে বিকল্প তিস্তাবাধ প্রকল্প সহ বাংলাদেশের অধিকাংশ ভারত সীমান্তীয় নদী প্রশাসন/শাসন করনের নানামুর্খী প্রকল্পে এমন সিদ্ধান্তে এবং কিছুদিন আগে চীনের পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথিত মন্তব্যকে কেন্দ্র করে ভারতের প্রতিক্রিয়া বেশ তীব্র ছিল। অনেকেই মনে করছেন, ভারতের ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট বন্ধের সিদ্ধান্ত সেই মন্তব্যের ফলশ্রুতি।

আরওপড়ুন ….বগুড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা

 

তবে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সুতো আমদানি বন্ধের কারণ হিসেবে দেশীয় শিল্পকে সুরক্ষা এবং অবৈধ রি-এক্সপোর্ট বা রিরাউটিং প্রতিরোধের বিষয়টিকে প্রধান্য দেওয়া হয়েছে।

বিশেষ করে টেক্সটাইল, কাগজ ও সিরামিক খাতে দেশীয় শিল্পের সক্ষমতা বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে। বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে এই বাণিজ্য নীতি এবং ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের ঘটনা উভয় দেশের অর্থনীতি এবং আঞ্চলিক বাণিজ্যের উপর কেমন প্রভাব ফেলে, তা সময়ই বলবে।

তবে, এই পরিস্থিতিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও কঠিন হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্ব বাণিজ্য ও অর্থনৈতিক বিশেষজ্ঞরা।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পে ধীরগতি, দুর্ভোগে যাত্রী ও স্থানীয়রা ! ১৯ কিমি সড়কে অগ্রগতি মাত্র ৩২ শতাংশ কায়েস আহমদ সালমান, মাধবপুর : এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর অর্থায়নে বাস্তবায়নাধীন সাসেক (SASEC) ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ অংশে কাজের অগ্রগতি আশানুরূপ নয়। প্রায় ১ হাজার ৮৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন ১৯ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের এখন পর্যন্ত অগ্রগতি হয়েছে মাত্র ৩২ শতাংশ। অথচ এ সময়ে কাজের অগ্রগতি হওয়ার কথা ছিল প্রায় ৭৬ শতাংশ। প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি এলাকা থেকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আল-আমীন ফিলিং স্টেশন পর্যন্ত ১৯ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান পিডিএল। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জমি অধিগ্রহণ জটিলতা, ফ্লাইওভার ও ডিজাইন সংক্রান্ত সমস্যা এবং সিদ্ধান্ত গ্রহণে বিলম্বের কারণে নির্ধারিত সময় অনুযায়ী কাজের অগ্রগতি সম্ভব হয়নি। প্রকল্পের আওতায় এই অংশে ২৬টি কালভার্ট ও ৭টি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, নির্মাণকাজে ব্যবহৃত বালু মেঘনা নদী, সিলেট ও জাফলং এলাকা থেকে সংগ্রহ করা হচ্ছে এবং মাটি নেওয়া হচ্ছে স্থানীয় উৎস থেকে। তবে স্থানীয়দের অভিযোগ, এর পাশাপাশি স্থানীয়ভাবে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে উত্তোলিত নিম্নমানের বালুও ফিলিং কাজে ব্যবহার করা হচ্ছে। জানা যায়, প্রকল্পটি ২০২২ সালে শুরু হওয়ার কথা থাকলেও বাস্তবে কাজ শুরু হয় ২০২৩ সালের ১ এপ্রিল। নির্ধারিত সময় অনুযায়ী ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার চেষ্টা চলছে। এ বিষয়ে সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার ইমাম নাজুমুন সালেহীন বলেন, “বিভিন্ন জটিলতার কারণে কাজের গতি কিছুটা ধীর হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কালভার্ট ও সেতুর কাজের দৃশ্যমান অগ্রগতি হয়েছে।” নিম্নমানের বালু ব্যবহারের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “আমরা সবকিছু সঠিকভাবে তদারকির চেষ্টা করছি। তারপরও যদি সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও বলেন, “ঢাকা-সিলেট মহাসড়কের এই প্রকল্পের অন্য অংশের তুলনায় আমার দায়িত্বপ্রাপ্ত এলাকায় বেশি কাজ হয়েছে। আশা করছি অন্য এলাকার তুলনায় এখানে আগে কাজ শেষ হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হওয়া সম্ভব হবে না।” উল্লেখ্য, প্রায় ২০৯ থেকে ২১০ কিলোমিটার দীর্ঘ ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন উদ্যোগ। সড়ক ও জনপথ অধিদপ্তর (আরএইচডি) এর বাস্তবায়নে বিদ্যমান দুই লেনের মহাসড়ককে ৪টি মূল লেন ও ২টি সার্ভিস লেনসহ আধুনিক মহাসড়কে উন্নীত করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে আঞ্চলিক যোগাযোগ, অর্থনৈতিক কার্যক্রম ও আন্তর্জাতিক বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে।

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading