1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরের সুরমা চা বাগানে দুই সপ্তাহ ধরে বেতন বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান  তিন জন আটক ২০ কেজি গাঁজা সহ বিজ ধর্মঘর-০২ শাখার শুভ উদ্বোধন মাধবপুরে নতুন পথচলায় ‘বিজ’—সেবার পরিধি বাড়াতে ধর্মঘর-০২ শাখার যাত্রা শুরু কাজিপুরে সোনামুখী পাইলট কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সংঘাতের অবসান, সম্প্রীতির অক্ষুণ শান্তিপূর্ণ সমাধানের স্বীকৃতিস্বরূপ লাখাই থানার ওসিকে ধন্যবাদ জ্ঞাপনপত্র। কাজিপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড ডন-সামিরার অন্তরঙ্গ ছবি নিয়ে বিতর্ক,  সামনে আসলো চাঞ্চল্যকর তথ্য এমপি এসএম ফয়সলকে মৃত দেখিয়ে ফেসবুকে পোস্ট, চুনারুঘাট থানায় জিডি গ্রামের স্কুলে তাক লাগানো ফলাফল, জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৫৯.৪৬ শতাংশ লাখাইয়ে গাছ চাষের অপরাধে এক ব্যক্তি গ্রেফতার।। তেলিয়াপাড়া সীমান্তে ‘অঘোষিত রাজা’ সঞ্জয় পান্ডে! মাদক চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ, কোটি টাকার বাড়ি ও বিলাসবহুল মোটরসাইকেল ঘিরে প্রশ্ন

মাধবপুরের সুরমা চা বাগানে দুই সপ্তাহ ধরে বেতন বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৩৩ Time View

স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে টানা দুই সপ্তাহ ধরে শ্রমিকদের বেতন (পেমেন্ট) বন্ধ থাকায় শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে বাগানের শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে এবং বাগানের ব্যবস্থাপক বাবুল সরকারের বাংলোর গেটে তালা ঝুলিয়ে দেয়।

সুরমা চা বাগানের পঞ্চায়েত নেতা দ্বীপ কর্মকার জানান, গত দুই সপ্তাহ ধরে শ্রমিকদের কোনো বেতন পরিশোধ করা হয়নি। এছাড়া, গতকাল বাগানের ব্যবস্থাপক কাউকে কিছু না জানিয়ে চলে যাওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বেড়ে যায়। এর প্রতিবাদে শ্রমিকরা ব্যবস্থাপকের বাংলোর গেটে তালা লাগিয়েছে এবং বর্তমানে কর্মবিরতি চলছে।

তিনি আরও বলেন, আগামী রোববারের মধ্যে সমস্যার সমাধান না হলে পঞ্চায়েত কমিটি বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।
শ্রমিক নেতা প্রদীপ কৈরি বলেন, শ্রমিকরা কেন এমন কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, সে বিষয়ে লিখিতভাবে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পঞ্চায়েত নেতা বলেন, অন্যান্য চা বাগানে সময় সময় নানা সমস্যা দেখা দিলেও সুরমা চা বাগানের মালিকপক্ষ সাধারণত শ্রমিকদের বেতন সময়মতো পরিশোধের চেষ্টা করে থাকে। বর্তমান পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত এবং এর সমাধানে সবাইকে ধৈর্য ধরে আলোচনার মাধ্যমে এগিয়ে আসা প্রয়োজন।

এ বিষয়ে সুরমা চা বাগানের ব্যবস্থাপক বাবুল সরকার জানান, অর্থনৈতিক সংকটের কারণে গত সপ্তাহে শ্রমিকদের বেতন দেওয়া সম্ভব হয়নি। চলতি সপ্তাহের বেতন প্রদানের বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়ায় তিনি মালিকপক্ষের সঙ্গে আলোচনা করতে ঢাকার প্রধান কার্যালয়ে অবস্থান করছেন। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই সমস্যার সমাধান হবে।

আরওপড়ুন…….লাখাইয়ে ২৫ মার্চ গনহত্যা দিবস উদযাপন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!