1. salmankoeas@gmail.com : admin :
“মাধবপুরে আওয়ামী লীগ নেতা তুষার বাহিনীর খুঁটির জুড় কোথায়” - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ডিমলায় অনুষ্ঠিত হলো তারুণ্যের বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সৈয়দপুর প্লাজা মার্কেটে দুর্ধর্ষ চুরি: ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল।

“মাধবপুরে আওয়ামী লীগ নেতা তুষার বাহিনীর খুঁটির জুড় কোথায়”

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা :
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩১১ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা :

হবিগঞ্জের মাধবপুরে দীর্ঘ ১৬ বছর ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মো. মুসলিম এর বড় ছেলে শাহ মো. রিয়াদ তুষারের নেতৃত্বাধীন ‘তুষার বাহিনী’। অভিযোগ রয়েছে, নানা অপকর্ম ও চাঁদাবাজির পাশাপাশি তারা এককভাবে নিয়ন্ত্রণ করেছে মাধবপুরের ইন্টারনেট ব্যবসা।

অনুসন্ধানে জানা গেছে, মাধবপুর পৌরসভায় অনুমোদিত হয়ে কয়েকটি ইউনিয়নসহ পার্শ্ববর্তী উপজেলা এলাকাতেও প্রভাব খাটিয়ে ইন্টারনেট ব্যবসা পরিচালনা করেছে তুষার বাহিনী। তাদের বাধার মুখে বহু উদ্যোক্তা ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হন।

অভিযোগ রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় শাহ মো. তুষার এজাহারভুক্ত আসামি। সেই ঘটনার পরও নিজেকে স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দিয়ে এলাকায় অবাধে চলাফেরা করছেন তিনি এবং ত্রাসের রাজত্ব অব্যাহত রেখেছেন।

স্থানীয় ব্যবসায়ী ফকির মো. কাওসার আহমেদ বলেন, “আমি কার্নিভাল ইন্টারনেটের সংযোগ এনে ব্যবসা শুরু করেছিলাম। কিন্তু তুষার বাহিনী আমাকে হুমকি দিতে শুরু করে। পরে আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। থানায় জিডি করেও কোনো সহায়তা পাইনি। বাধ্য হয়ে ব্যবসা গুটিয়ে নিই।”

সম্প্রতি ৫ আগস্টের পট পরিবর্তনের পর কায়েস আহমেদ সালমানের তত্ত্বাবধানে কার্নিভাল ইন্টারনেট আবারও মাধবপুরে ব্যবসা শুরু করলে তুষার বাহিনীর হুমকি নতুন করে শুরু হয়।

কার্নিভাল ইন্টারনেটের পপ ইনচার্জ কায়েস আহমেদ সালমান বলেন, “২৭ সেপ্টেম্বর আমাদের শাখা উদ্বোধনের পরদিন তুষার বাহিনীর লোকজন অফিসে এসে ফাইবার ক্যাবল কেটে ফেলার হুমকি দেয়। রাতে তারা ক্যাবল কেটে দেয় এবং পরবর্তীতে আমাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা থানায় দুটি জিডি ও একটি লিখিত অভিযোগ করেছি।”

তাদের দৌরাত্ম্যের ভিডিও ফুটেজও রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে শাহ মো. তুষারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, তুষারের নানা অপরাধ কর্মকাণ্ডের কারণে একসময় তার পিতা শাহ মো. মুসলিমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবুও কমেনি তাদের প্রভাব ও ক্ষমতার দাপট।

এ বিষয়ে প্রশাসনের নীরবতা এবং রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধী চক্রের এমন বেপরোয়া আচরণে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন মাধবপুরের সচেতন নাগরিক ও উদ্যোক্তারা।।

আরওপড়ুন…টিউশনি ছেড়ে সমন্বয়কের পরিচয়ে চাঁদাবাজি: গুলশানে গ্রেপ্তার দুই ভাই, বিস্মিত রাজশাহীর এলাকাবাসী

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!