1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে আন্তর্জাতিক দু/র্নীতিবি/রোধী দিবস পালিত - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট

মাধবপুরে আন্তর্জাতিক দু/র্নীতিবি/রোধী দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৯ Time View

ক্রাইমসিন সংবাদ:
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামীর শুদ্ধতা”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. ফয়সল চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর মোর্শেদ খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরুল হাসান, মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি প্রমুখ।

দিবসটি উপলক্ষে দুর্নীতিবিরোধী সচেতনতা বাড়াতে বক্তারা সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!