1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
নন্দীগ্রামে কনটেন্ট ক্রিয়েটর সমাবেশে আব্দুর রউফ রুবেল ভুল কীটনাশক প্রয়োগে কৃষকের সর্বনাশ!অসুস্থ হয়ে হাসপাতালে। মাধবপুরে ১১৬ মণ্ডপে দুর্গাপূজা, ইভটিজিং-মাদক নিয়ন্ত্রণে কঠোর হওয়ার দাবি সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ কাজিপুরে কৃষকের সবজি বাগান কাটার অভিযোগ, বসতঘরের দরজা-জানালায় হামলার দাবি গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ঢাকায় ১৭ বছরের কিশোরকে হত্যা: কার্টনে মরদেহ নিয়ে গিয়ে মাটিচাপা, এ,আই ভিডিও তৈরি করে মুক্তিপণ ভাবি গ্রেপ্তার ১ চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ‘ঘুষ’ ডিজিটাল লেনদেন সম্প্রসারণে মাধবপুরে বাংলা কিউআর বাস্তবায়নে র‍্যালি ও আলোচনা সভা রাত নামলেই কাটা নদীর পাড়ে আগুন, পোড়ানো হচ্ছে পুরোনো ব্যাটারি। ২০ দিন ধরে চলছে কার্যক্রম, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র।

মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০২ Time View
মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে মাধবপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা প্রশাসন, মাধবপুর পৌরসভা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়, সামাজিক সংগঠন, বাংলাদেশ স্কাউটস ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

অভিযানে প্রায় ১২০ জন অংশ নেন। অভিযানের সময় মাধবপুর মধ্যবাজার পুকুর (পার্ক) ও ওয়াকওয়ের চারপাশ পরিষ্কার করা হয়। পাশাপাশি পুকুরসংলগ্ন ড্রেন ও নালা পরিষ্কার, রাস্তার পাশে গর্তে জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ একটি হটস্পট নিরসন করা হয়। এ সময় মাধবপুর মধ্যবাজার পুকুরের চারপাশের ৫০টি গৃহস্থালি, ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ ছাড়া স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন জানায়, ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরওপড়ুন…….. ডোমারের মিরজাগঞ্জ স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও প্ল্যাটফর্ম চালুর দাবিতে রেললাইন অবরোধ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!