1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে দুই গ্রামের সংঘর্ষে অর্ধশতাধিক আহত সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১শয্যা উন্নীতকরণে সোয়েল টেস্ট মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন, নিলেন সেবার খোঁজখবর চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য কাজীপুরে ওভারলোড ও ঢাকনাবিহীন বালুবাহী ট্রাকে জরিমানা জনগণের আস্থা অর্জন ও ঐক্য বজায় রাখার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর; নীলফামারীতে বিএনপির মতবিনিময় সভায় কাজীপুরে পৃথক মাদকবিরোধী অভিযান: গাঁজা-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ শাখা বন্ধ করে উধাও! ফারইস্টের পাওনা নিয়ে বিপাকে মাধবপুরের গ্রাহকরা বাড়ির সামনে হাঁটতে গিয়ে প্রাণ গেল ৬৫ বছরের নুরজাহানের সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষঅল্পের জন্য রক্ষা পেলেন ইউএনও, গাড়ির ব্যাপক ক্ষতি; আহত কাভার্ড ভ্যানের হেলপার

মাধবপুরে দুই গ্রামের সংঘর্ষে অর্ধশতাধিক আহত সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৩৫০ Time View

অনলাইন ডেক্স :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। খবর পেয়ে শাহজীবাজার সেনা ক্যাম্পের সদস্যরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মুড়াপাড়া গ্রামের বকুল মেম্বারের এক ভাতিজার সঙ্গে পার্শ্ববর্তী ব্যাঙ্গাডোবা গ্রামের নুর মিয়া সরদারের এক স্বজনের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে রোববার দুপুরে মুড়াপাড়া (ইটাখোলা) ও ব্যাঙ্গালোর গ্রামের শত শত লোক লাঠিসোঁটা নিয়ে নোয়াপাড়া বাজারে জড়ো হয়। একপর্যায়ে শুরু হয় ধাওয়া–পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। কয়েক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের একজন চিকিৎসক জানান, এ পর্যন্ত ১৫ জন আহত অবস্থায় চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন।
অপরদিকে সংঘর্ষের ঘটনায় নোয়াপাড়া বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। কিছু দোকানে ভাঙচুরের ঘটনাও ঘটে।
খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে শাহজীবাজার সেনা ক্যাম্প থেকে সেনা সদস্যরা উপস্থিত হলে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টির শান্তিপূর্ণ নিষ্পত্তির প্রচেষ্টা চলছে। ওসি সহিদ উল্যা বলেন, ‘পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এরপরও নিরাপত্তার স্বার্থে বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!