1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে বিএনপি নেতার বি/রু/দ্ধে মামলা, দলীয় নেতাকর্মীদের প্রত্যাহারের দাবি - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি

মাধবপুরে বিএনপি নেতার বি/রু/দ্ধে মামলা, দলীয় নেতাকর্মীদের প্রত্যাহারের দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৭৮ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি ও ধর্মঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম কামালের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। আদালতের নির্দেশে শুক্রবার রাতে মাধবপুর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মামলাটি রাজনৈতিকভাবে হয়রানি ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

মাধবপুর উপজেলা বিএনপি সহসভাপতি মো: আরজু মিয়া বলেন, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক। রাজনৈতিকভাবে তাকে কোণঠাসা করা এবং দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই একটি স্বার্থান্বেষী মহল এ মামলার আশ্রয় নিয়েছে বলে আমরা মনে করি। একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন নেতার বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ আনা হলে বিষয়টি অবশ্যই নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। কোনো নিরপরাধ মানুষ যাতে মিথ্যা বা হয় রানিমূলক মামলার কারণে সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এদিকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির খান চৌধুরী বলেন, অসহায় একটি পরিবারের জায়গা দখল ঠেকাতে এবং জাল দলিলের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শামসুল ইসলাম কামাল চাঁদাবাজির মামলায় জড়িয়েছেন বলে তারা মনে করছেন। অন্যায়ের বিরুদ্ধে কথা বলাকে অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই। তিনি মামলার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

শামসুল ইসলাম কামাল মামলাটিকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একটি স্বার্থান্বেষী মহল তাকে রাজনৈতিকভাবে প্রতিহত করার চেষ্টা করছে। সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ন করতেই মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আদালতের নির্দেশে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!