1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে বিএসটিআই অনুমোদন ছাড়াই ‘আর রহমান বেকারি’র কার্যক্রম,অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের হাতে ৫৩৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি আদালতের ডিক্রি বাস্তবায়নে মাধবপুরে উচ্ছেদ অভিযান। লাখাইয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আহবায়ক কমিটি গঠন।। জুলাই শহীদদের আত্মার শান্তি কামনা মন্দিরে প্রার্থনা। যে দেশ যতো বেশি শিক্ষিত সেই দেশ ততো বেশি উন্নত, তাই বর্তমান বিএনপি সরকার শিক্ষাখ্যাত কে বেশি গুরুত্ব দিচ্ছে – আর এ সাগর লাখাইয়ে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মাধবপুরে এলাকাবাসীর আবেদন, উচ্ছেদের দাবি মাধবপুরে  ডটস কর্নারে ওষুধ সংকটে দূর্ভোগে যক্ষা রোগীরা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কবিতা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত মাধবপুর পিআইও অফিসের কার্য সহকারীর ফেসবুক মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়!!স্যান্ট রিলিজ

মাধবপুরে বিএসটিআই অনুমোদন ছাড়াই ‘আর রহমান বেকারি’র কার্যক্রম,অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২১১ Time View

ক্রাইমসিন সংবাদ :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে ‘আর রহমান বেকারি’। অভিযোগ রয়েছে, প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে নানা অনিয়মের মধ্যেই বনরুটি, কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে।

সোমবার (২ মার্চ) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বেকারির ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা হচ্ছে। উৎপাদন কক্ষ অপরিচ্ছন্ন এবং শ্রমিকদের অনেকেই প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ না করেই কাজ করছেন। এতে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে আর রহমান বেকারির স্বত্বাধিকারী মাছুম মুন্সীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দৈনিক ক্রাইমসিন -কে বলেন, “বিএসটিআইয়ের অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। প্রায় সাত মাস ধরে বেকারি চালু রয়েছে। তবে এখনো আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়নি। আপনাদের জন্য কিছু করা লাগলে বলেন।”

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে বেকারিটিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করে। তবে জরিমানার পরও কার্যক্রম বন্ধ না করে আগের মতোই উৎপাদন অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সচেতন মহল বলছে, জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

এ বিষয়ে মাধবপুরের স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, মাধবপুরে হাতে গোনা কয়েকটি বেকারির বিএসটিআই লাইসেন্স রয়েছে। কয়েক মাস আগে ভ্রাম্যমাণ আদালত ‘আর রহমান বেকারি’কে ১০ হাজার টাকা জরিমানা করেছিল। প্রয়োজন হলে পুনরায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হবে।

আরওপড়ুন……মাধবপুরের হরিতলা-শাহপুর ছড়ায় বালু লোপাট! প্রশাসন নিরব

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!