1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে সুরমা চা-বাগানে অবৈধ বালু উত্তোলন: আটক ১, ট্রাক্টর জব্দ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের হাতে ৫৩৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি আদালতের ডিক্রি বাস্তবায়নে মাধবপুরে উচ্ছেদ অভিযান। লাখাইয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আহবায়ক কমিটি গঠন।। জুলাই শহীদদের আত্মার শান্তি কামনা মন্দিরে প্রার্থনা। যে দেশ যতো বেশি শিক্ষিত সেই দেশ ততো বেশি উন্নত, তাই বর্তমান বিএনপি সরকার শিক্ষাখ্যাত কে বেশি গুরুত্ব দিচ্ছে – আর এ সাগর লাখাইয়ে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মাধবপুরে এলাকাবাসীর আবেদন, উচ্ছেদের দাবি মাধবপুরে  ডটস কর্নারে ওষুধ সংকটে দূর্ভোগে যক্ষা রোগীরা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কবিতা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত মাধবপুর পিআইও অফিসের কার্য সহকারীর ফেসবুক মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়!!স্যান্ট রিলিজ

মাধবপুরে সুরমা চা-বাগানে অবৈধ বালু উত্তোলন: আটক ১, ট্রাক্টর জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১৮৯ Time View

মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সুরমা চা-বাগানের অভ্যন্তরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় বালুভর্তি দুটি মাহিন্দ্রা ট্রাক্টরও জব্দ করা হয়।

ঘটনাটি উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা-বাগানের কিবরিয়াবাদ ডিভিশনের সেকশন নং-০২ ও ০৪ এর মাঝামাঝি একটি ছড়া এলাকায় ঘটে।

এ ঘটনায় সুরমা চা-বাগানের সহকারী ব্যবস্থাপক মলয় দেব রায় বাদী হয়ে মাধবপুর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগান কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, কয়েকজন ব্যক্তি বেলচা ও কোদাল দিয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করছে। পরে এসব বালু দুটি মাহিন্দ্রা ট্রাক্টরের মাধ্যমে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় ঘটনাস্থল থেকে পান্না মুন্ড নামে একজনকে আটক করা হয়। তবে অন্য অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক ব্যক্তির কাছ থেকে পালিয়ে যাওয়া অন্যান্যদের পরিচয় জানা গেছে বলে জানানো হয়েছে।

পরবর্তীতে খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয় এবং বালুভর্তি দুটি ট্রাক্টর জব্দ করে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র চা-বাগানের ছড়া ও টিলা থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছে। এতে ছড়ার পাড় ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং পরিবেশের মারাত্মক বিপর্যয় দেখা দিচ্ছে।

এ ঘটনায় পান্না মুন্ডসহ আরও কয়েকজনের বিরুদ্ধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মাধবপুর থানা পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং পুরো বিষয়টি তদন্তাধীন।

আরওপড়ুন……মাধবপুরে আল-আরাফাহ ঈদগাহে ঈদের নামাজ আদায়, এমপি এস এম ফয়সলের শুভেচ্ছা বিনিময়

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!