1. salmankoeas@gmail.com : admin :
মৌলভীবাজারে চোরাই পিকআপ গাড়িসহ আটক – ১ - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি

মৌলভীবাজারে চোরাই পিকআপ গাড়িসহ আটক – ১

নিজেস্ব প্রতিনিধি :
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১০৮০ Time View
মৌলভীবাজারে চোরাই পিকআপ গাড়িসহ আটক – ১

নিজেস্ব প্রতিনিধি :

শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ১টি চোরাই পিকআপ গাড়িসহ তোফায়েল মিয়া (২৬) নামে একজনকে আটক করা হয়েছে।

২২ মার্চ (শনিবার) সকালে শ্রীমঙ্গল থানাধীন কুঞ্জবন এলাকা থেকে তোফায়েল মিয়াকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত তোফায়েল মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের রাকি আশ্রয়ণ প্রকল্প (গুচ্ছগ্রাম) এলাকা থেকে চুরি হওয়া পিকআপ গাড়ি (Mahindra Bolero Maxitruck) জব্দ করা হয়।,

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, গত ১৮ মার্চ রাতে গাড়িচালক সোহেল মিয়া তার মাহিন্দ্রা পিকআপ গাড়ি রেখে তারাবির নামাজ পড়তে গেলে সিন্দুরখান বাজারস্থ কেরাণী জামে মসজিদের সামনে থেকে তার গাড়িটি চুরি হয়।,

চুরির অভিযোগ পাওয়ার পর থেকেই শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোবারক হোসেন খান এবং তদন্তকারী কর্মকর্তা এসআই অলক বিহারী গুনসহ থানার একটি টিম কাজ শুরু করে।,

 

তিনি জানান, আমাদের গোপন সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা শ্রীমঙ্গল থেকে গাড়ি চোর এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে হবিগঞ্জের চুনারুঘাট থেকে চুরি হওয়া পিকআপ গাড়িটি উদ্ধার করতে সক্ষম হই।,

 

এই ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামীকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চোর চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।,

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!