1. salmankoeas@gmail.com : admin :
যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস পালন, শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি

যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস পালন, শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩২২ Time View

মৌলভীবাজার প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারে মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ ১৬ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ও আত্মত্যাগপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

দিবসটি উপলক্ষে সকালে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার ও গণকবরে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন মহোদয়।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার, পিবিআই (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ জাফর হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়েরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় সংক্ষিপ্ত দোয়া ও নীরবতা পালন করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশসেবায় আত্মনিয়োগের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!