1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে সড়কের পাশের বটবৃক্ষটি রাতের আঁধারে কেটে ফেলেছে একটি চক্র। - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান  তিন জন আটক ২০ কেজি গাঁজা সহ বিজ ধর্মঘর-০২ শাখার শুভ উদ্বোধন মাধবপুরে নতুন পথচলায় ‘বিজ’—সেবার পরিধি বাড়াতে ধর্মঘর-০২ শাখার যাত্রা শুরু কাজিপুরে সোনামুখী পাইলট কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সংঘাতের অবসান, সম্প্রীতির অক্ষুণ শান্তিপূর্ণ সমাধানের স্বীকৃতিস্বরূপ লাখাই থানার ওসিকে ধন্যবাদ জ্ঞাপনপত্র। কাজিপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড ডন-সামিরার অন্তরঙ্গ ছবি নিয়ে বিতর্ক,  সামনে আসলো চাঞ্চল্যকর তথ্য এমপি এসএম ফয়সলকে মৃত দেখিয়ে ফেসবুকে পোস্ট, চুনারুঘাট থানায় জিডি গ্রামের স্কুলে তাক লাগানো ফলাফল, জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৫৯.৪৬ শতাংশ লাখাইয়ে গাছ চাষের অপরাধে এক ব্যক্তি গ্রেফতার।। তেলিয়াপাড়া সীমান্তে ‘অঘোষিত রাজা’ সঞ্জয় পান্ডে! মাদক চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ, কোটি টাকার বাড়ি ও বিলাসবহুল মোটরসাইকেল ঘিরে প্রশ্ন

লাখাইয়ে সড়কের পাশের বটবৃক্ষটি রাতের আঁধারে কেটে ফেলেছে একটি চক্র।

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৫৪ Time View
লাখাইয়ে সড়কের পাশের বটবৃক্ষটি রাতের আঁধারে কেটে ফেলেছে একটি চক্র।

মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে
লাখাইয়ে উপজেলার বুল্লাবাজার থেকে গুনিপুর সড়কের সিংহগ্রাম অংশে সড়কের পাশে বছর দিন পূর্বে একটি বটবৃক্ষের চারা রোপন করেছিলেন পরিবেশ কর্মী মহিউদ্দিন আহমেদ রিপন সহ পরিবেশ রক্ষার সংগে সংসলিষ্ট ব্যক্তি বর্গ।ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর হাওর রক্ষায় আমরা কর্মসূচীর আওতায় এ বৃক্ষ রোপণ কালে এ বটবৃক্ষটি রোপন করা হয়েছিল।

 

রোপণ পরবর্তী সময়ে পরিবেশ কর্মী মহিউদ্দিন আহমেদ রিপন নিয়মিত এ বটবৃক্ষটি প্রয়োজনীয় সেচ ও পরিচর্যা করে আসছিল এবং বৃক্ষটি যথানিয়মে বেড়ে উঠে দৃশ্যমান হয়।তখন স্থানীয় দের অনেকেই সড়কের পাশে বেড়ে উঠা বটবৃক্ষটি নিয়ে আশান্বিত হয়ে উঠে। হয়তো এ বৃক্ষটি এক সময়ে মহীরুহে পরিনত হয়ে শীতল ছায়া দিবে,পাখিদের খাবার ও আশ্রয়স্থলে পরিনত হবে।কিন্তু বিধিবাম গত শুক্রবার দিনগত রাতে কে বা কারা বটবৃক্ষকে কেটে ফেলে রেখে যায়।

ছায়াদানকারী উঠতি বটবৃক্ষটির উপর এমন নিষ্ঠুরতা পরিবেশ সচেতন জনগোষ্ঠীকে ব্যথিত করেছে। বিশেষ করে পরিবেশ কর্মী মহিউদ্দিন আহমেদ রিপন গভীর মর্মপীড়ায় ভুগছেন এবং এ প্রতিকারের জন্য বিবেকবান মানুষের সহযোগিতা কামনা করছেন।

এ বিষয়ে পরিবেশ কর্মী মহি উদ্দিন আহমেদ রিপন বলেন বৃক্ষ হলো পরিবেশের গুরুত্বপূর্ণ অনুসংগ।বটবৃক্ষের মতো ছায়া দানকারী বৃক্ষের এমন ক্ষতি সাধন মেনে নিতে পারছিনা।সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এমন নিষ্ঠুরতার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংসলিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

আরওপড়ুন…… মাধবপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা নজরদারি বৃদ্ধি, মাদকসেবনের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!