1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা অনুষ্ঠিত। - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান  তিন জন আটক ২০ কেজি গাঁজা সহ বিজ ধর্মঘর-০২ শাখার শুভ উদ্বোধন মাধবপুরে নতুন পথচলায় ‘বিজ’—সেবার পরিধি বাড়াতে ধর্মঘর-০২ শাখার যাত্রা শুরু কাজিপুরে সোনামুখী পাইলট কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সংঘাতের অবসান, সম্প্রীতির অক্ষুণ শান্তিপূর্ণ সমাধানের স্বীকৃতিস্বরূপ লাখাই থানার ওসিকে ধন্যবাদ জ্ঞাপনপত্র। কাজিপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড ডন-সামিরার অন্তরঙ্গ ছবি নিয়ে বিতর্ক,  সামনে আসলো চাঞ্চল্যকর তথ্য এমপি এসএম ফয়সলকে মৃত দেখিয়ে ফেসবুকে পোস্ট, চুনারুঘাট থানায় জিডি গ্রামের স্কুলে তাক লাগানো ফলাফল, জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৫৯.৪৬ শতাংশ লাখাইয়ে গাছ চাষের অপরাধে এক ব্যক্তি গ্রেফতার।। তেলিয়াপাড়া সীমান্তে ‘অঘোষিত রাজা’ সঞ্জয় পান্ডে! মাদক চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ, কোটি টাকার বাড়ি ও বিলাসবহুল মোটরসাইকেল ঘিরে প্রশ্ন

লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৬৬ Time View
লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা অনুষ্ঠিত।

লাখাই প্রতিনিধি।।
লাখাইয়ে লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি, সময়ের আলোচিত সহসী কলমযোদ্ধা প্রয়াত সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবসে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার বুল্লাবাজারস্থ শাহবায়েজিদ রঃ ইসলামি একাডেমিতে বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত স্মরণ সভা লাখাই প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল আহমেদ এর সন্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি( ব্যকস) এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই, ৫ নম্বর করাব ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন প্রয়াত সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর এর ছোট ভাই ও লাখাই প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি আশীষ দাশগুপ্ত।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের উপজেলা কমিটির
সদস্য সচিব রনজিত দেব, লাখাই উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অপূর্ব চন্দ্র দেব,লাখাই প্রেসক্লাব এর সহসভাপতি মাওলানা জালাল আহমেদ, সহসাধারণ সম্পাদক ইয়াকুব হাসান অন্তর,সহসাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সুজন, লাখাই উপজেলা প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, উপজেলা যুব ফোরাম এর আহবায়ক আকিব শাহরিয়ার, প্রেসক্লাব এর নির্বাহী সদস্য আক্তার মিয়া।

সভায় আলোচক বৃন্দ প্রয়াত সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন সাংবাদিক প্রোটন দাশগুপ্ত ছিলেন একজন অকতোভয় কলম সৈনিক। জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে তিনি সত্য প্রকাশ করে গেছেন। এ সাহসী ও সময়ের আলোচিত সাংবাদিক প্রোটন দাশগুপ্ত কে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে একটি কুচক্রী মহল পরিকল্পিত ভাবে ১৯৯৯ সালের এই দিনে হবিগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অতর্কিত হামলা চালিয়ে নির্মমভাবে হত্যা করে। তাঁর এ আত্মত্যাগ সাংবাদিক সমাজের গর্ব এবং সাংবাদিক সমাজ আজীবন তা শ্রদ্ধাভরে স্মরণে রাখব।তাঁর প্রয়ানের শোককে শক্তিতে ধারণ করে লাখাইয়ে কর্মরত সাংবাদিক সমাজ আজীবন সত্য প্রকাশ করে যাবে।পরিশেষে প্রয়াত সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর বিদহী আত্মার পারলৌকিক কল্যাণ ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

আরওপড়ুন….. নোয়াখালীতে শিশু ধ/র্ষণে/র অভিযোগে পুলিশ পরিদর্শক প্র/ত্যা/হার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!