1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে সারের ডিলারদের সংকট তৈরি করে বেশি দামে বিক্রির অভিযোগ। - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১শয্যা উন্নীতকরণে সোয়েল টেস্ট মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন, নিলেন সেবার খোঁজখবর চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য কাজীপুরে ওভারলোড ও ঢাকনাবিহীন বালুবাহী ট্রাকে জরিমানা জনগণের আস্থা অর্জন ও ঐক্য বজায় রাখার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর; নীলফামারীতে বিএনপির মতবিনিময় সভায় কাজীপুরে পৃথক মাদকবিরোধী অভিযান: গাঁজা-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ শাখা বন্ধ করে উধাও! ফারইস্টের পাওনা নিয়ে বিপাকে মাধবপুরের গ্রাহকরা বাড়ির সামনে হাঁটতে গিয়ে প্রাণ গেল ৬৫ বছরের নুরজাহানের সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষঅল্পের জন্য রক্ষা পেলেন ইউএনও, গাড়ির ব্যাপক ক্ষতি; আহত কাভার্ড ভ্যানের হেলপার

লাখাইয়ে সারের ডিলারদের সংকট তৈরি করে বেশি দামে বিক্রির অভিযোগ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৪৪৭ Time View

আশীষ দাশ গুপ্ত লাখাই প্রতিনিধি।।
হবিগঞ্জের লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নের লাখাই বাজারের দুই জন বিসিআইসি ও বিএডিসি সারের ডিলারের বিরুদ্ধে সার সংকট তৈরি করে বেশি দামে বিক্রি সহ অনিয়ম দুর্নীতি অভিযোগ উঠেছে।

এসব ডিলারের বিরুদ্ধে কৃষকদের মাঝে প্রয়োজনমতো সার বিতরণ না করা এবং অতিরিক্ত মূল্যে কালো বাজারে সার বিক্রির অভিযোগ উঠেছে।
ইতিমধ্যে এক নং লাখাই ইউনিয়নের সারের ডিলার সুনিল দেবনাথ ও প্রদীপ রায় এর বিরুদ্ধে সার অন্য জেলায় অন্য ইউনিয়নে বিক্রির গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
তথ্য নিয়ে জানা গেছে, লাখাই উপজেলার ১নং ইউনিয়ন বিসিআইসি সার ডিলার রয়েছে ৩টি। এরমধ্যে দুই টিই আওয়ামী লীগের নেতাদের। দুই টি ডিলার আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যতিশ পাল ও উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য প্রিয়তোষ দাস আস্থাভাজন ব্যবসায়ীক পার্টনার সুনিল দেবনাথ ও প্রদীব রায়ের নামে। সুনীল ও প্রদীপ দুইজনেই আওয়ামী লীগের নেতা। ৫ আগস্টের পর মামলার কারণে আওয়ামী লীগের নেতারা পলাতক থাকায় মামলার ভয়ে সুনিল দেবনাথ ও প্রদীব রায় গত বছর বোর মৌসুমী নিরবতা থাকলেও এ মৌসুমে দুই ডিলার কৃষি অফিসের সহযোগিতা কালোবাজারে সার বিক্রি করে তার সিন্ডিকেট তৈরি করে অতিরিক্ত দামের সার বিক্রি করছে বলে এই দুই ডিলারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কালোবাজারে সার বিক্রি সার করে সার সংকট তৈরি করে বেশী দামে সার বিতরণে অনিয়ম দুর্নীতি করছে। লাখাই ১নং ইউনিয়নের দুই সার ডিলার লাখাই বাজারের ব্যবসায়ী সুনিল দেবনাথ, প্রদীব রায় নভেম্বর ডিসেম্বরের সার বিতরণ না করে ডিলারদের নিজ গুদামে না রাখে অন্য গুদাম সার রেখে করে রেখেছে, কৃষক লাখাই ইউনিয়ন যুবদলের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, কৃষক জিয়া মিয়া, সুভারক মিয়া, বলেন আমরা প্রদীপ রায়ের দোকানে গেলে সে বলেছে সার নেই, সার বিতরণ করা হয়ে গেছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি ১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে লাখাই বাজারে এসে তদন্ত করে সত্যতা পায়।
লাখাই বাজারে ডিলারের গুদাম তদন্তকাল উপজেলা কৃষি অফিসার বলেন এখন থেকে ডিলাররা সঠিকভাবে সার বিতরণ করবে ।
নিজ গুদামে সার না রেখে অন্য গুদামে কি করে সার রাখে কেন রাখল প্রশ্ন করলে প্রথমে তিনি বলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরবর্তীতে যেসব গুদামে সার রাখা হয়েছে সে গুদাম গুলি দেখার পর উপজেলা কৃষি কর্মকর্তা ডিলারদের বলেন আপনার সার এখানে রাখলেন কেন ডিলারা বলল এখান থেকে বিতরণ করা হয়, সাথে সাথে স্থানীয় কৃষকরা বলেন ডিলারের ঘর থেকে আমরা কোন সার পাইনি ডিলারদের কাছে সার জন্য আসলে বলে সার নাই।
উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম কে প্রশ্ন করলে তাদের নিজস্ব গুদাম ছাড়া অন্য ঘরে সার রাখল কেন কার অনুমতি নিয়ে রাখলো উত্তরে তিনি বলেন এখন আমাকে বলেছে। ডিলারদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন কিনা তিনি বলেন আমার উপর আস্থা রাখুন।
এ ইউনিয়নের ডিলারদের নিয়ন্ত্রণ করেন পলাতক আওয়ামী লীগের এক নেতা তাহার অনুপস্থিতিতে সার কেনাবেচা হলেও সার নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা তৈরি হয়েছে। এই দুই ডিলার রাতের আঁধারে জেলার বাইরেও সার বিক্রি করছেন এমন অভিযোগ উঠেছে। অথচ নিয়ম রয়েছে নিজ ইউনিয়ন ব্যতিত কোথাও সার বিক্রি করা যাবে না।
জানা গেছে, উপজেলার বেশীর ভাগ ডিলার আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে বিসিআইসি সার ডিলারশিপ রয়েছে।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সংক্ষেপে (বিএডিসি)
ইউরিয়া, টিএসপি, এমওপি এবং ডিএপি সারের ডিলার জানান, সার নিয়ে যাতে কেউ ষড়যন্ত্র না করতে পারে সে বিষয়ে মাঠপর্যায়ে কঠোর নজরদারি চলছে। তাছাড়া সার উত্তোলন, বিতরণ ও মজুত এখনো স্বাভাবিক আছে।
কৃষক খুরশিদ মিয়া জানান, ডিলাররাই মুলতঃ কৃত্রিম সংকট তৈরী করে টিএসপি, ডিএপি সার ১৫০০ টাকায় বিক্রি করছেন। যেখানে ডিএপি সার প্রতি বস্তা ১হাজার ৫০টাকা নির্ধারিত মূল্যে সেখানে বাজারে ১৫শ টাকা টিএসপি মিলছেনা সার । এতে করে সঠিক সময় প্রয়োজনী সারের অভাবে রোপা আমনের কাঙ্খিত ফলন নিয়ে শঙ্কা দেখা দিতে পারে।
এ বিষয়ে লাখাই বাজারে ডিলার প্রদীপ রায় বলেন আমার কাছে কোন কৃষক সার নিতে আসে নি। ডিলার প্রদীপ রায় কে প্রশ্ন করলে গতকালকে আপনি বলেছেন স্যার নেই আজ কৃষি অফিসার কে দেখে বলছেন আমার কাছে কেউ সারের জন্য যায়নি এই ঘরের ছাল রেখেছেন কোথায় বিলি করার জন্য প্রশ্ন করলে তিনি কোন উত্তর দিতে পারে নাই।
এ বিষয়ে ডিলার সুনীল দেবনাথ বলেন আমার বিরুদ্ধে কোন অভিযোগ নেই , সাথে সাথে উত্তেজিত কৃষকরা বলেন তোমরা আমাদেরকে সার না দিয়ে অন্য জায়গায় সার বিক্রি করে ফেল। আমরা বেশি দামে সার কিনতে হয়।

লাখাই বাজারে অর্ধশতাধিক কৃষক ও সাধারণ মানুষের দাবী দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে তাই স্বৈরাচারের দোসরা এতদিন বেশি দামে স্যার বিক্রি করে লুটপাট করেছে, তারা যেন সারের ডিলারীতে না থাকতে পারে সেজন্য সকল ডিলার বাতিল করে নতুন ডিলার নিয়োগ করা হোক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!