1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে হবিগঞ্জ জেলা প্রশাসক বলেন স্বাধীনভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১শয্যা উন্নীতকরণে সোয়েল টেস্ট মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন, নিলেন সেবার খোঁজখবর চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য কাজীপুরে ওভারলোড ও ঢাকনাবিহীন বালুবাহী ট্রাকে জরিমানা জনগণের আস্থা অর্জন ও ঐক্য বজায় রাখার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর; নীলফামারীতে বিএনপির মতবিনিময় সভায় কাজীপুরে পৃথক মাদকবিরোধী অভিযান: গাঁজা-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ শাখা বন্ধ করে উধাও! ফারইস্টের পাওনা নিয়ে বিপাকে মাধবপুরের গ্রাহকরা বাড়ির সামনে হাঁটতে গিয়ে প্রাণ গেল ৬৫ বছরের নুরজাহানের সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষঅল্পের জন্য রক্ষা পেলেন ইউএনও, গাড়ির ব্যাপক ক্ষতি; আহত কাভার্ড ভ্যানের হেলপার

লাখাইয়ে হবিগঞ্জ জেলা প্রশাসক বলেন স্বাধীনভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২৬২ Time View

আশীষ দাশ গুপ্ত লাখাই প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে হবিগঞ্জের লাখাইয়ে এক বিশেষ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

লাখাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আগামী নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, “আসন্ন নির্বাচনে সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে এবং স্বাধীনভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। ভোট প্রদানে কোনো ধরনের বাধা বা প্রতিবন্ধকতা বরদাশত করা হবে না।”

সভার দ্বিতীয় পর্বে ছিল উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর সেশন। এ সময় জেলা প্রশাসক অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচন সংক্রান্ত সংশয় দূর করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপম। বামৈ ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুখ।বিআরডিবির চেয়ারম্যান আলামিন ইসলাম অনিক। মুক্তিযোদ্ধা সাংবাদিকবৃন্দ জনপ্রতিনিধি সুশীল সমাজ, সরকারি কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!