1. salmankoeas@gmail.com : admin :
"লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে" - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম:
শীতের আগেই শীতবস্ত্র বিতরণের দাবি গাইবান্ধায়, চরাঞ্চলের মানুষের দুশ্চিন্তা বাড়ছে কাজীপুরের চরগিরিশে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত নন্দীগ্রামে কনটেন্ট ক্রিয়েটর সমাবেশে আব্দুর রউফ রুবেল ভুল কীটনাশক প্রয়োগে কৃষকের সর্বনাশ!অসুস্থ হয়ে হাসপাতালে। মাধবপুরে ১১৬ মণ্ডপে দুর্গাপূজা, ইভটিজিং-মাদক নিয়ন্ত্রণে কঠোর হওয়ার দাবি সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ কাজিপুরে কৃষকের সবজি বাগান কাটার অভিযোগ, বসতঘরের দরজা-জানালায় হামলার দাবি গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ঢাকায় ১৭ বছরের কিশোরকে হত্যা: কার্টনে মরদেহ নিয়ে গিয়ে মাটিচাপা, এ,আই ভিডিও তৈরি করে মুক্তিপণ ভাবি গ্রেপ্তার ১ চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ‘ঘুষ’

“লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে”

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ Time View
"লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"

মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে
লাখাইয়ে প্লাবনভূমিতে পোনামাছ অবমুক্ত করন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরুক্ত কথা গুলো বলেন হবিগঞ্জের জেলা প্রশাসন ডক্টর জিএম সরফরাজ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) লাখাইয়ে ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় প্লাবনভূমি/প্লাবিত ধানক্ষেত /প্রাতিষ্ঠানিক জলাশয়ে
পোনা অবমুক্ত করন কর্মসূচী উপজেলার লাখাই ইউনিয়ন এর চিকনপুর ব্রীজ অংশে প্লাবনভূমিতে পোনামাছ অবমুক্ত করন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান দুপুর বেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান এর সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শরীফুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন লাখাই থানা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফ আহমেদ, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন,বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামছুদ্দিন আহমেদ, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, উপজেলা পরিষদ এর বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন ও বিএনপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি ডক্টর জিএম সরফরাজ বলেন মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির লক্ষ্যে লাখাইয়ে মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে।

পোনামাছ নিধন বন্ধে সংসলিষ্ট সকলের সজাগ দৃষ্টি রাখার উপর গুরুত্বারোপ করে বলেন কোন অবস্থায় যেন পোনামাছ নিধন করা না হয় সেদিকে খেয়াল রেখে তা সংরক্ষণ করতে হবে।

আলোচনা শেষে প্রধান অতিথি ডক্টর জিএম সরফরাজ চিকনপুর ব্রীজ অংশে প্লাবনভূমিতে ২৬৪ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করন করেন।

আরওপড়ুন…… মাধবপুরে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!