1. salmankoeas@gmail.com : admin :
শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা: র‌্যাব মহাপরিচালক - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা: র‌্যাব মহাপরিচালক

দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫৭ Time View

দিনাজপুর প্রতিনিধি

‘দিনাজপুর রাজবাড়ী কেন্দ্রীয় দুর্গা মন্দির পরিদর্শন শেষে- সাংবাদিকদের সাথে আলাপকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, সারাদেশে এ বছর প্রায় ৩১ হাজার ৫২৬টি মন্দিরে- শারদীয় ” দুর্গাপূজা উদযাপন হবে। ‘ উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে।”

তিনি জানান, ২৮ সেপ্টেম্বর শুভ ষষ্ঠীর মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ২ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে। প্রতিটি পূজা মণ্ডপে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড ও র‌্যাব সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

 

র‌্যাব মহাপরিচালক বলেন, আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা, মুসলমানদের ঈদ এবং খ্রিস্টানদের বড়দিন সবসময়ই উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। এবারের পূজাও সেই ধারাবাহিকতায় সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।

তবে কিছু অসুস্থ মানসিকতার মানুষ গোপনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ১৪-১৫টি বিচ্ছিন্ন ঘটনার চেষ্টা হলেও আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। প্রতিটি মণ্ডপে যথাযথ পাহারা ও আলোর ব্যবস্থা থাকলে এ ধরনের অপতৎপররা কোনো সুযোগ পাবে না।

” সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধেও-তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাম।”

আরওপড়ুন…নীলফামারীর উত্তরায় ইপিজেডে নিহত শ্রমিকের পরিবারের হাতে আর্থিক অনুদান প্রদান

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!