1. salmankoeas@gmail.com : admin :
শেখ হাসিনাকে নিয়ে ভারতের নতুন বার্তা, রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার ইঙ্গিত - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট

শেখ হাসিনাকে নিয়ে ভারতের নতুন বার্তা, রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার ইঙ্গিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৭৭ Time View
শেখ হাসিনাকে নিয়ে ভারতের নতুন বার্তা, রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার ইঙ্গিত

ক্রাইমসিন ডেস্ক :
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না বলে ভারতীয় সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটিকে জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। এ তথ্য উঠে এসেছে কমিটির সর্বশেষ প্রতিবেদনে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে পরিচালিত সংসদীয় কমিটির বৈঠকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মানবিক কারণে শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়া হলেও ভারতের দীর্ঘদিনের নীতি হলো—দেশের মাটি ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে না।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি শেখ হাসিনা চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশে ফেরার সম্ভাবনার কথা বলার পর বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের আইনমন্ত্রী এম আসাদুজ্জামান বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর ভিত্তিতে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

এদিকে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের পাঠানো অনুরোধ ভারতের প্রচলিত আইন, দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি এবং নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে বলেও কমিটিকে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরওপড়ুন……মাধবপুরে পিআইও নূর মামুনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বদলি স্থগিত নিয়েও প্রশ্ন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!