1. salmankoeas@gmail.com : admin :
সড়ক দুর্ঘটনায় শেষ হল জীবন, মাধবপুরে এক যুবকের মৃত্যু - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি

সড়ক দুর্ঘটনায় শেষ হল জীবন, মাধবপুরে এক যুবকের মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতাঃ
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৭১০ Time View
সড়ক দুর্ঘটনায় শেষ হল জীবন, মাধবপুরে এক যুবকের মৃত্যু

মাধবপুর( হবিগঞ্জ) সংবাদদাতা::

হবিগঞ্জের মাধবপুরে মোটরসাইকেল, পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

শনিবার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার বেজুরা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মাঝ দিয়ে একটি দ্রুতগামী মোটরসাইকেল যাওয়ার সময় ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মো: এনায়েতুর রহমান (৩৮) নিহত হন।

তিনি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বওলা গ্রামের মো: মতিউর রহমান এর পুত্র। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ধুলিয়া গ্রামের আজিজুর রহমান খান এর পুত্র আয়াত আবিয়াত খান জেমস ও অজ্ঞাত সিএনজি অটোরিকশা চালক আহত হয়।

গুরুতর আহত আয়াত আবিয়াত খান’কে স্থানীয়রা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার( ওসি) শুভ রঞ্জন চাকমা সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রকৃয়াধীন আছে।

আরওপড়ুন ….ফুলবাড়ীতে জুলাই পূর্ণ জাগরণ সমাজ গঠন শপথ গ্রহণ অনুষ্ঠিত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!