1. salmankoeas@gmail.com : admin :
হুকুম আলী–ধুনট বাজার সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে হাজারো মানুষ - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ভুল কীটনাশক প্রয়োগে কৃষকের সর্বনাশ!অসুস্থ হয়ে হাসপাতালে। মাধবপুরে ১১৬ মণ্ডপে দুর্গাপূজা, ইভটিজিং-মাদক নিয়ন্ত্রণে কঠোর হওয়ার দাবি সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ কাজিপুরে কৃষকের সবজি বাগান কাটার অভিযোগ, বসতঘরের দরজা-জানালায় হামলার দাবি গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ঢাকায় ১৭ বছরের কিশোরকে হত্যা: কার্টনে মরদেহ নিয়ে গিয়ে মাটিচাপা, এ,আই ভিডিও তৈরি করে মুক্তিপণ ভাবি গ্রেপ্তার ১ চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ‘ঘুষ’ ডিজিটাল লেনদেন সম্প্রসারণে মাধবপুরে বাংলা কিউআর বাস্তবায়নে র‍্যালি ও আলোচনা সভা রাত নামলেই কাটা নদীর পাড়ে আগুন, পোড়ানো হচ্ছে পুরোনো ব্যাটারি। ২০ দিন ধরে চলছে কার্যক্রম, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই এএসআইয়ের বক্তব্য ভাইরাল

হুকুম আলী–ধুনট বাজার সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে হাজারো মানুষ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৭২ Time View

মাহমুদুল হাসান শুভ (ধুনট বগুড়া) প্রতিনিধিঃ

ধুনট উপজেলা-এর গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হুকুম আলী টু ধুনট বাজার সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী অবস্থায় পড়ে আছে। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন অংশে পানি জমে যায়, ফলে যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়ে এবং সৃষ্টি হয় তীব্র যানজট।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই ছোটখাটো সড়ক দুর্ঘটনা ঘটছে এই রাস্তায়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন। ধুনট উপজেলার বৃহত্তর জনগোষ্ঠী প্রতিদিন এই সড়ক ব্যবহার করায় জনদুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ সময় ধরে রাস্তার এমন বেহাল অবস্থার কারণে গাড়িচালক ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক সময় জরুরি রোগী হাসপাতালে নিতে গিয়েও ভোগান্তির শিকার হতে হচ্ছে। ব্যবসায়িক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে।

এ অবস্থায় দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা UNO Dhunat মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জনদুর্ভোগ কমাতে এবং স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত রাস্তাটির সংস্কার কাজ শুরু করে সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করবেন।

আরওপড়ুন….. কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর!

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!