1. salmankoeas@gmail.com : admin :
ইসলামপুরে নিউ মাইলস্টোন স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

ইসলামপুরে নিউ মাইলস্টোন স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩১ Time View

ইসলামপুরে নিউ মাইলস্টোন স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

জামালপুর প্রতিনিধি:

জামালপুরে ইসলামপুরে স্বনামধন্য
নিউ মাইলস্টোন স্কুলের ফলাফল প্রকাশ এবং পঞ্চম শ্রেণি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ডিসেম্বর) স্কুল মাঠ প্রাঙ্গণে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ মাইলস্টোন স্কুলের পরিচালক মোঃ রিপন মোস্তাক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ আবির আহম্মেদ বিপুল মাষ্টার বলেনআজকের শিশু আগামী দিনের পথপ্রদর্শক, শিশুরা ফুলের মতো সুন্দর ও পবিত্র, বাবা-মায়ের পর একজন শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। নিউ মাইলস্টোন স্কুলের পরিবেশ পরিস্থিতি খুব চমৎকার। আমি এই বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
নিউ মাইলস্টোন স্কুলের সহকারী শিক্ষক মনিরুজ্জামান মনি ও মোঃ রিয়াদের সঞ্চালনায়
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ব্যবসায়ী ও সমাজসেবক মুকুল চন্দ্র কর্মকার, নারায়ণ চন্দ্র কর্মকার, পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ বেলাল হোসেন, সমাজসেবক মোঃ শাহ ফরিদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জুলহাস মন্ডল, সমাজসেবক খুশ মাহমুদসহ বিদ্যালয় শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে ফলাফল ঘোষণা, পঞ্চম শ্রেণি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!